advertisement

আজ কী নেশা করেছিলেন আপনি ? সংসদে রাহুলের কার্যকলাপ নিয়ে খোঁচা কেন্দ্রীয় নেতার

Last Updated:

রাহুল গান্ধী পাঞ্জাবিদের ‘নেশাড়ু’ বলেন ! কিন্তু আজ তো তিনিই নেশা করে লোকসভায় ভাষণ দিচ্ছিলেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌরের মন্তব্যে তোলপাড় জাতীয় রাজনীতি ৷

#নয়াদিল্লি: রাহুল গান্ধী পাঞ্জাবিদের ‘নেশাড়ু’ বলেন ! কিন্তু আজ তো তিনিই নেশা করে লোকসভায় ভাষণ দিচ্ছিলেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌরের মন্তব্যে তোলপাড় জাতীয় রাজনীতি ৷
কৌর রাহুল গান্ধীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘আজ কোন নেশা করে এসে ভাষণ দিলেন রাহুল গান্ধী ? রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী পাঞ্জাবিদের নেশাড়ু বলেন কিন্তু আজ তো তিনিই নেশা করে ভাষণ দিতে এসেছেন ৷’
একইসঙ্গে কৌর রাহুল গান্ধীর ‘জাদু কি ঝাপ্পি’-র গোটা ঘটনাটিকেই ‘স্ক্রিপ্টেড’ বলে উল্লেখ করলেন ৷ বলেন, এই গোটা ঘটনাটিই কংগ্রেসের সাজানো ছিল ৷ রাহুল গান্ধী শুধু অভিনয় করেছেন ৷
advertisement
advertisement
লোকসভায় দাঁড়িয়ে মোদি সরকার বিশেষত নরেন্দ্র মোদির উদ্দেশ্যে একের পর এক তোপ দাগার ইতি হয় সৌজন্যের আলিঙ্গনে ৷ রাহুল বলেন, আপনারা আমাকে পাপ্পু বলে গালাগাল দিতে পারেন, কিন্তু আমি আমার মূল্যবোধ থেকে আপনাদের সম্মানই করব ৷ ভাষণ শেষ করেই সোজা বিরোধীদের আসনের দিকে হেঁটে গিয়ে সটান নরেন্দ্র মোদিকে জড়িয়ে ধরেন সোনিয়া পুত্র ৷ রাহুলের এমন সৌজন্যে অপ্রস্তুত মোদি থেকে বিজেপি সাংসদ সহ বিরোধীরাও হতভম্ব হয়ে যায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আজ কী নেশা করেছিলেন আপনি ? সংসদে রাহুলের কার্যকলাপ নিয়ে খোঁচা কেন্দ্রীয় নেতার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement