advertisement

রাফায়েল চুক্তি নিয়ে আসল সত্যিটা সামনে আনুন, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের

Last Updated:

মেয়েদের নিরাপত্তা আবার কখনও বিদেশনীতি ! একের পর এক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ৷

#নয়াদিল্লি: মেয়েদের নিরাপত্তা আবার কখনও বিদেশনীতি ! একের পর এক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ৷ আবার মোদিকে ‘জাদু কি ঝাপ্পি’ দিয়ে লোকসভায় সৌজন্যের নজিরও গড়লেন রাহুল ৷
তবে, প্রতিরক্ষার ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন রাহুল গান্ধী ৷ বলেন, ভারত ও ফ্রান্সের মধ্যে রাফায়েল নিয়ে কোনও চুক্তি হয়নি ৷ রাফায়েল নিয়ে ৫২০ কোটি টাকার ডিল ছিল ৷ আচমকাই সেটা বেড়ে হয়ে গেল ১৬০০ কোটি টাকার ডিল ৷ কীভাবে সম্ভব সেটি ? ৫২০ কোটি টাকা থেকে এক একটি এয়ারক্রাফ্টের দাম কীভাবে একধাক্কায় এত বেড়ে গেল ? রাফায়েল ডিল মোদি সরকারকে এভাবেই খোঁচা দিলেন প্রধানমন্ত্রী ৷ একইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমনও রাফায়েল চুক্তি নিয়ে মিথ্যে কথা বলেছেন বলে দাবি করেন রাহুল ৷
advertisement
advertisement
শুধু তাই-ই নয় ৷ ক্ষমতায় আসার পরই একাধিকবার বিদেশসফরে গিয়েছেন মোদি ৷ বিভিন্ন দেশের সুসম্পর্ক স্থাপনের জন্যই এই উদ্যোগ ৷ সেই বিদেশনীতি নিয়েই একের পর দুর্নীতির অভিযোগ এনে বিজেপিকে কাঠগড়ায় তুললেন রাহুল গান্ধী ৷ তিনি বলেন, চিনের এজেন্ডা মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ চিনের রাষ্ট্রপতির সঙ্গে দোলনায় সময় কাটান প্রধানমন্ত্রী মোদি ৷ এরপরই ডোকালামে সেনা পাঠায় চিন ৷ চিনে ডোকালাম নিয়েও চুপ ছিলেন মোদি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাফায়েল চুক্তি নিয়ে আসল সত্যিটা সামনে আনুন, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement