advertisement

Sonam Wangchuk FRCA License: বিদেশি অনুদানে কোপ, লাদাখে অশান্তির পর ওয়াংরুর সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ কেন্দ্রের

Last Updated:

স্থানীয়দের বিক্ষোভে লাদাখ উত্তপ্ত হয়ে ওঠার পরই ওয়াংরুর সংস্থা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ-এর বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ করা হল৷

সোনম ওয়াংচুকের সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ কেন্দ্রের৷
সোনম ওয়াংচুকের সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ কেন্দ্রের৷
সমাজকর্মী সোনম ওয়াংচুকের সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকার৷ ওয়াংরুর সংস্থার এফসিআরএ রেজিস্ট্রেশন বাতিল করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ এর ফলে আর বিদেশি অনুদান গ্রহণ করতে পারবে না সোনম ওয়াংচুকের সংস্থা৷ স্থানীয়দের বিক্ষোভে লাদাখ উত্তপ্ত হয়ে ওঠার পরই ওয়াংচুকের সংস্থা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ-এর বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ করা হল৷ বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনের একাধিক শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয়েছে ওয়াংচুকের সংস্থার বিরুদ্ধে৷
লাদাখে স্থানীয়দের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনায় চার জনের প্রাণ যায়৷ এর পরই ওয়াংচুকের সংস্থার বিরুদ্ধে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে তদন্তে নামে সিবিআই৷
বিদেশি মুদ্রার অপব্যবহার, আর্থিক অনিয়মের অভিযোগে গত ২০ অগাস্ট ওয়াংচুকের সংস্থাকে শো কজ করেছিল কেন্দ্রীয় সরকার৷ ওয়াংচুকের সংস্থার বিরুদ্ধে জাতীয় স্বার্থ বিরোধী কার্যকলাপে জড়িত থাকার মতো গুরুতর অভিযোগ আনা হয়৷ গত ১০ সেপ্টেম্বর ফের ওয়াংচুকের সংস্থাকে সতর্ক করে কেন্দ্র জানতে চায়, কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না?
advertisement
advertisement
শেষ পর্যন্ত গত ১৯ সেপ্টেম্বর কেন্দ্রকে জবাব দেয় ওয়াংচুকের সংস্থা৷ সেই জবাব পরীক্ষা করে ওয়াংচুকের সংস্থার বিরুদ্ধে একাধিক অনিয়মের তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sonam Wangchuk FRCA License: বিদেশি অনুদানে কোপ, লাদাখে অশান্তির পর ওয়াংরুর সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ কেন্দ্রের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement