advertisement

#Budget2020: চালু হচ্ছে কিষাণ রেল, তেজসের মতো আরও ১৫০ হাইস্পিড ট্রেনের ঘোষণা

Last Updated:

মু্ম্বই-আমেদাবাদ রুটে যে বুলেট ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে, তার কাজ আরও দ্রুততার সঙ্গে শেষ করা হবে ৷

#নয়াদিল্লি: তেজসের মতো আসছে আরও ১৫০টি প্রাইভেট ট্রেন ৷ বাজেটে কৃষকদের জন্য বিশেষ কিষাণ রেল চালুর ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ৷ আর্থিক ঝিমুনির আবহে সংসদে বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ৷ ২৭ হাজার কিমি রেলওয়ে ট্র্যাকের ইলেকট্রিফিকেশন-এর কাজ শুরু করবে সরকার ৷
বাজেটে অর্থমন্ত্রী রেলের জন্য যে বিশেষ ঘোষণাগুলি করেন তা হল- মু্ম্বই-আমেদাবাদ রুটে যে বুলেট ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে, তার কাজ আরও দ্রুততার সঙ্গে শেষ করা হবে ৷ পিপিপি মডেলে ভারতের বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশন অবধি ১৫০টি প্রাইভেট ট্রেন চালানো হবে ৷ এছাড়াও বেঙ্গালুরুতে ১৪৮ কিলোমিটার উপনগরীয় ট্রেন সিস্টেম তৈরির ঘোষণা ৷ এতে খরচ হবে ১৮ হাজার ৬০০ কোটি টাকা, যার ২৫ শতাংশ দেবে সরকার ৷
advertisement
আগামী অর্থবর্ষে সরকারের লক্ষ্য রেলে ১০০ শতাংশ ইলেকট্রিফিকেশন ৷ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণা, সৌরশক্তির যোগান বাড়াতে রেলওয়ে ট্র্যাকের পাশে সোলার পাওয়ার গ্রিড বানানো হবে ৷ রেলের খালি জমিতে গড়ে তোলা হবে সৌরবিদ্যুৎ কেন্দ্র। দেশজুড়ে দুধ, মাংস এবং মাছ পরিবহনের জন্য চালু হচ্ছে 'কিষাণ রেল'। রেলের অরক্ষিত লেভেল ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধের উদ্যোগ ৷ আরও ৫৫০টি রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা ৷
advertisement
advertisement
বহি খাতা খুলে বাজেট নথি পড়া শুরু করার আগে প্রাক্তন অর্থমন্ত্রী স্বর্গত অরুণ জেটলির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন নির্মলা সীতারমণ ৷ আগামী অর্থবর্ষের জন্য বাজেটের শুরুতেই অর্থমন্ত্রীর দাবি ৷ ‘ভাইব্র্যান্ট ইন্ডিয়া’ গড়ার লক্ষ্যে এই বাজেট ৷ অর্থনীতির বুনিয়াদ অনেক মজবুত ৷ গত দুবছরে আরও ৬০ লাখ নতুন করদাতা তৈরি হয়েছে দেশে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#Budget2020: চালু হচ্ছে কিষাণ রেল, তেজসের মতো আরও ১৫০ হাইস্পিড ট্রেনের ঘোষণা
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement