advertisement

জেটলির বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য বিপুল করছাড়ের ঘোষণা

Last Updated:

প্রবীণ নাগরিকদের জন্য সুখবর জেটলির বাজেটে

#নয়াদিল্লি: জেটলির বাজেটে স্বস্তি প্রবীণ নাগরিকদের ৷ প্রবীণদের বাড়ল সুদের হার ৷ একইসঙ্গে প্রবীণদের আয়করেও বিপুল ছাড় দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
এই প্রথমবার ফেব্রুয়ারিতে বাজেট পেশ ৷ লোকসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট ৷ ফের অচ্ছে দিন-এর স্বপ্ন নিয়ে হাজির মোদি সরকারের বাজেট ৷ দেশের সবথেকে বড় ভোট ব্যাঙ্ক অর্থাৎ মধ্যবিত্তের মন পেতে চেষ্টার খামতি রাখেনি মোদি-জেটলির সরকার ৷
প্রবীণ নাগরিকদের জন্য বড়সড় সুখবর ৷ প্রবীণ নাগরিকদের জন্য সুদে সুবিধা ৷ এবার থেকে ৮% হারে সুদ পাবে প্রবীণ নাগরিকরা বাজেটে ঘোষণা জেটলির ৷
advertisement
advertisement
এছাড়াও আয়করেও বিপুল ষাটোর্ধ্ব ব্যক্তিদের বিপুল ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ ব্যাঙ্কে জমানো টাকায় আয়করের ক্ষেত্রে বদল হল কর স্ল্যাবে ৷ আগে ১০ হাজার টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হত ৷ নয়া বাজেটে ৩০ হাজার টাকা পর্যন্ত কর ছাড়ের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷ ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসে রাখা টাকা থেকেও প্রাপ্ত সুদেও ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়ের কথা ঘোষণা হল বাজেটে ৷ প্রবীণ নাগরিকদের ৮০ ডি বেনিফিটেও কর ছাড়ের সীমা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করল জেটলি সরকার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জেটলির বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য বিপুল করছাড়ের ঘোষণা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement