advertisement

নির্মীয়মান বহুতল ভেঙে বিপত্তি, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ

Last Updated:

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের আকাশনগরে রবিবার একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে প্রায় ১৩ জন ঠিকা কর্মীর চাপা পড়ার ঘটনা সামনে এসেছে ৷

#লখনউ: উত্তরপ্রদেশের গাজিয়াবাদের আকাশনগরে রবিবার বিআইনি নির্মীয়মান বহুতল ভেঙে প্রায় ১৩ জন ঠিকা কর্মীর চাপা পড়ার ঘটনা সামনে এসেছে ৷ এরই মধ্যে ৭ কর্মীকে বাইরে আনা সম্ভব হয়েছে ৷ সূত্রের খবর এখনও ৬ জন বা তার বেশি চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে ৷ জানা গিয়েছে কয়েকদিন আগেই গ্রেটার নয়ডার একটি বহুতল ধসে ৯ জনের মৃত্যু হয়েছিল ৷ তবে এখনও পর্যন্ত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ পরিষ্কার নয় ৷
ঘটনাস্থলে জেলা প্রশাসনের কর্মীরা পৌঁছেছেন ৷ পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ৷ চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ ৷ এই ঘটনায় কিছু বাচ্চাদের আহচত হওয়ার ঘটনা সামনে এসেছে ৷ আহত শিশুদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
জানা গিয়েছে এই বহুতলের নির্মাণ অবৈধ অর্থাৎ বেআইনি ভাবে নির্মাণ কাজ চালাচ্ছিল একটি বেসরকারি সংস্থা ৷ গাজিয়াবাদের জেলাশাসক জানিয়েছেন এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার খবরাখবর নিয়েছেন ৷ তিনি আহতদের সব রকমের সহায়তা করার নির্দেশ দিয়েছেন ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নির্মীয়মান বহুতল ভেঙে বিপত্তি, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement