advertisement

Summer Special Train: আরও দু’টি সামার স্পেশ্যাল! গরমে যাত্রীদের চাহিদা মেটাতে বিশেষ ট্রেন, গুয়াহাটি থেকে কোথায় কোথায়

Last Updated:

Summer Special Train: গুয়াহাটি থেকে দুই জোড়া স্পেশ্যাল ট্রেন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একটি স্পেশ্যাল ট্রেন গুয়াহাটি ও ওড়িশার সম্বলপুরের মধ্যে এবং আরেকটি গুয়াহাটি ও জম্মু ও কাশ্মীরের শ্রী মাতা বৈষ্ণোদেবী কাতরার মধ্যে চলাচল করবে।

আরও দু’টি সামার স্পেশ্যাল! চাহিদা মেটাতে বিশেষ ট্রেন, গুয়াহাটি থেকে কোথায় কোথায়
আরও দু’টি সামার স্পেশ্যাল! চাহিদা মেটাতে বিশেষ ট্রেন, গুয়াহাটি থেকে কোথায় কোথায়
গুয়াহাটি: গরমে ভিড়ের সময় যাত্রীদের বর্ধিত চাহিদা পূরণ করতে গুয়াহাটি থেকে দুই জোড়া স্পেশ্যাল ট্রেন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একটি স্পেশ্যাল ট্রেন গুয়াহাটি ও ওড়িশার সম্বলপুরের মধ্যে এবং আরেকটি গুয়াহাটি ও জম্মু ও কাশ্মীরের শ্রী মাতা বৈষ্ণোদেবী কাতরার মধ্যে চলাচল করবে। দু’টি ট্রেনই উভয় দিক থেকে দশটি করে ট্রিপের জন্য চলাচল করবে। উভয় ট্রেনে যাত্রীদের সুবিধার্থে এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস ও জেনারেল সিটিং কোচ থাকবে।
সেই অনুযায়ী, ট্রেন নং. ০৮৩৫১ (সম্বলপুর-গুয়াহাটি) স্পেশ্যাল ২২ এপ্রিল থেকে ২৪ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার ১৮:৫০ ঘণ্টায় সম্বলপুর থেকে রওনা দিয়ে বুধবার ০১:২০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৮৩৫২ (গুয়াহাটি-সম্বলপুর) স্পেশ্যাল ২৪ এপ্রিল থেকে ২৬ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার ০৮:০০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে পরের দিন ১৬:১৫ ঘণ্টায় সম্বলপুর পৌঁছবে। উভয় পথে যাত্রার সময় এই স্পেশ্যাল ট্রেনটি কামাখ্যা, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদা টাউন, ভট্টনগর, খড়গপুর, বালাসোর, কাপিলাস রোড, আঙ্গুল, কেরেজাঙ্গা ইত্যাদি হয়ে চলাচল করবে।
advertisement
পাশাপাশি, ট্রেন নং. ০৪৬৮০ (শ্রী মাতা বৈষ্ণোদেবী কাতরা-গুয়াহাটি) স্পেশাল ২৬ এপ্রিল থেকে ২৮ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শুক্রবার ২১:৩০ ঘণ্টায় শ্রী মাতা বৈষ্ণ দেবী কাতরা থেকে রওনা দিয়ে রবিবার ১৯:১০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৪৬৭৯ (গুয়াহাটি-শ্রী মাতা বৈষ্ণ দেবী কাতরা) স্পেশ্যাল ২৯ এপ্রিল থেকে ০১ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার ২৩:২০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে বুধবার ২০:৪৫ ঘণ্টায় শ্রী মাতা বৈষ্ণোদেবী কাতরা পৌঁছবে। উভয় পথে যাত্রার সময় এই স্পেশ্যাল ট্রেনটি কামাখ্যা, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, কাটিহার, বারাউনী, হাজিপুর, গোরখপুর, গোন্ডা, বেরেইলি, সাহরানপুর, আম্বালা ক্যান্ট., লুধিয়ানা, পাঠানকোট ক্যান্ট., জম্মু তাওয়াই ইত্যাদি হয়ে চলাচল করবে।
advertisement
advertisement
আরেকটি স্পেশ্যাল ট্রেন নং. ০৬২২১/০৬২২২ (মাইসুরু-মুজাফফরপুর-মাইসুরু) মাইসুরু থেকে প্রতি সোমবার (১৫ এপ্রিল, ২০২৪ থেকে) এবং মুজাফফরপুর থেকে প্রতি বৃহস্পতিবার (১৮ এপ্রিল, ২০২৪ থেকে) ০৮টি করে ট্রিপের জন্য মাইসুরু এবং মুজাফফরপুরের মধ্যে পরিচালনা করা হচ্ছে৷ উভয় পথের যাত্রার সময় এই স্পেশ্যাল ট্রেনটি জোলারপেট্টাই, বিজয়ওয়াড়া জং, পলাসা, মালদা টাউন, কুমেদপুর, কাটিহার, বারাউনি জং. ইত্যাদি হয়ে চলাচল করবে।
advertisement
এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Summer Special Train: আরও দু’টি সামার স্পেশ্যাল! গরমে যাত্রীদের চাহিদা মেটাতে বিশেষ ট্রেন, গুয়াহাটি থেকে কোথায় কোথায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement