advertisement

স্টান্ট করতে হেলিকপ্টার থেকে জলাধারে ঝাপ, তলিয়ে গেলেন কন্নড় ছবির ২ অভিনেতা

Last Updated:

ছবির শুটিং করার সময় হেলিকপ্টার থেকে জলাধারে ঝাপ দেয় দুই অভিনেতা ৷ তাতেই ঘটে যায় বিপত্তি ৷

#বেঙ্গালুরু: স্টান্টের সময় মর্মান্তিক দুর্ঘটনা ৷ ছবির শুটিং করার সময় হেলিকপ্টার থেকে জলাধারে ঝাপ দেয় দুই অভিনেতা ৷ তাতেই ঘটে যায় বিপত্তি ৷ সোমবার বেঙ্গালুরুর টিপ্পাগোন্ডানাহালি জলাধারে একটি কন্নড় ছবি ‘মস্তি গুড়ি’ শুটিংয়ে দুর্ঘটনাটি ঘটেছে ৷
জানা গিয়েছে, এদিন ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলছিল ৷ স্ক্রিপ্ট অনুযায়ী, হেলিকপ্টারে মারামারি চলছিল নায়ক ও দুই খলনায়কের ৷ হেলিকপ্টার থেকে ঝাঁপ দেয় নায়ক ৷ তাকে পিছন পিছন ঝআঁপ দেয় খলনায়করাও ৷ স্টান্ট করতে গিয়ে ১০০ ফুট উপর হেলিকপ্টর থেকে ঝাঁপ দেন নায়ক বিজয়, উদয় ও অনিল ৷ উদয় ও অনিল সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করছিলেন ৷ নায়ক বিজয় সাঁতরে পাড়ে চলে আসেন ৷ কিন্তু রহস্যজনকভাবে উদয় ও অনিল তলিয়ে যান ৷ ক্যামেরায় ধরা পড়েছে তলিয়ে যাওয়ার ছবি ৷ তার পর থেকেই তা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
এরপর থেকেই শুরু হয়ে যায় উদ্ধারকাজ ৷ কিন্তু, তার আগেই দুজনে তলিয়ে যান। উপযুক্ত নিরাপত্তা ছিল না বলে অভিযোগ জানানো হয়েছে ৷ কাছাকাছি ছিল না কোনও মোটর বোটও ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্টান্ট করতে হেলিকপ্টার থেকে জলাধারে ঝাপ, তলিয়ে গেলেন কন্নড় ছবির ২ অভিনেতা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement