advertisement

মঙ্গলবার মধ্যপ্রদেশে শক্তি প্রদর্শন বিজেপির, ড্যামেজ কন্ট্রোলের শেষ চেষ্টা চালাচ্ছেন কমলনাথ

Last Updated:

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যদি দল পাল্টে বিজেপিতে আসতে চান, তাহলে কি তাঁকে উচ্চপদ দিয়ে গ্রহণ করবে বিজেপি?

#ভোপাল: জটিল হচ্ছে মধ্যপ্রদেশের পরিস্থিতি৷ একদিকে কংগ্রেসের বিধায়করা বেপাত্তা হয়ে গিয়েছেন৷ ফোন ধরছেন না৷ অন্যদিকে শোনা যাচ্ছে, দিল্লিতে রয়েছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ সেখানে সোনিয়া গান্ধীর সঙ্গে কথা হওয়ার কথাও শোনা যাচ্ছে৷ এদিকে ক্রমে একা হয়ে পড়ছেন কংগ্রেসের পোড় খাওয়া সৈনিক কমলনাথ৷  সংকটের মাঝেই তিনি বন্ধুবর নেতা দ্বিগ্বিজয় সিংকে নিয়ে সভায় বসেছেন৷ হাতে ১২০ বিধায়ক, সংখ্যগরিষ্ঠতার অঙ্ক থেকে যা মাত্র ৪ আসন বেশি৷ ফলে মুখ্যমন্ত্রীর আসন যে সহজে টলমল হবে, সে কথা বুঝতে পেরেছেন কমলনাথ৷
ওদিকে ঝোপ বুঝে কোপ মারতে চাইছে বিজেপিও৷ পরিস্থিতি ঘোরালো হয়ে যাওয়ার পরেই বিশেষ বৈঠক ডেকেছে গেরুয়া শিবির৷ দিল্লিতে অমিত শাহের বাসভবনে সরকার গড়ার আশার আলো দেখতেই হাজির হয়েছেন বিজেপির প্রাক্তন বিধায়ক শিবরাজ সিং চৌহান, মোনেরার সাংসদ নরেন্দ্র সিং তোমার৷ বিজেপি শক্তি প্রদর্শনের জন্য মঙ্গলবার সন্ধ্যায় একটি সভা ডেকেছে৷ সেখানে সমস্ত বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে৷ যদিও সরকার গঠনের জন্য বিজেপি অনাস্থা প্রস্তাব আনবে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি বিজেপির মধ্যপ্রদেশ নেতৃত্ব৷ তবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যদি দল পাল্টে বিজেপিতে আসতে চান, তাহলে কি তাঁকে উচ্চপদ দিয়ে গ্রহণ করবে বিজেপি? সেটাও খোলসা করা হয়নি৷ তবে বলা হয়েছে, রাজনীতিতে সবই হয়৷
advertisement
advertisement
উল্লেখ্য, যে বিধায়করা আত্মগোপন করেছেন, তাঁদের সকলেই সিন্ধিয়া শিবিরের লোক৷ রয়েছেন মন্ত্রীরাও৷ ফলে তাঁদের নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে কংগ্রেস হাইকমান্ড৷
যদিও, দু’দিন আগেই দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে মধ্যপ্রদেশ রাজ্য সরকারের মন্ত্রিসভা রদবলদের বিষয়ে আলোচনা করে এসেছেন মুখ্যমন্ত্রী কমলনাথ৷ কিন্তু তারপরেই হঠাৎ সিন্ধিয়া শিবিরের কংগ্রেস নেতারা ক্ষেপে উঠেছেন৷ কারণ, নতুন মন্ত্রিসভাতেও তাঁদের জায়গা হওয়ার নিশ্চিত সম্ভবনা দেখছেন না তাঁরা৷
advertisement
যদিও এমন চিত্র খুব একটা নতুন নয়৷ এর আগেও একাধিকবার বিভিন্ন রাজ্য সরকারের নেতারা এভাবেই নানা সময়ে উধাও হয়ে যেতেন৷ কর্নাটকেও এমন নাটক বারবার হয়েছে৷ যদিও, মধ্যপ্রদেশ সরকার শেষ পর্যন্ত এই ধাক্কায় পড়ে যায় কি না, এখন সেটাই দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মঙ্গলবার মধ্যপ্রদেশে শক্তি প্রদর্শন বিজেপির, ড্যামেজ কন্ট্রোলের শেষ চেষ্টা চালাচ্ছেন কমলনাথ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement