advertisement

শিবসেনা-বিজেডির পথে এবার টিআরএস, তবে কি চাপ বাড়ল এনডিএ-র !

Last Updated:

সংসদের প্রথম বাদল অধিবেশন যে এমন রঙে রাঙবে কেই বা জানত ? তেলুগু দেশম পার্টি (টিডিপি) নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল ৷

#নয়াদিল্লি: সংসদের প্রথম বাদল অধিবেশন যে এমন রঙে রাঙবে কেই বা জানত ? তেলুগু দেশম পার্টি (টিডিপি) নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল ৷ যার ফলে প্রথমবার আস্থাভোটের মুখোমুখি মোদি সরকার ৷ গত দু'দিন ধরেই চলেছে একধিক ঘটনা ৷ ঘটনার ঘনঘটায় পরিপূর্ণ জাতীয় রাজনীতি ৷
গতকাল আস্থাভোটে সমর্থনের জন্য শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ প্রায় সমর্থন আদায় করেও ফেলেছিলেন ৷ পরে দলীয় বৈঠকে ঠিক হয়েছে আজকের আস্থাভোট থেকে বিরত থাকবে শিবসেনা ৷ এরপরে বিজেডি সংসদ ওয়ার্ক আউট করেছে ৷ সেই রাস্তায় এবার হাঁটল তেলেঙ্গানা রাষ্ট্রীয় কমিটি (টিআরএস) ৷ অর্থাৎ আস্থাভোটে অংশ নেবেনা টিআরএস ৷
advertisement
এর আগে সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাহুল গান্ধির একধিক আক্রমণে সরগরম হয়েছে সংসদ ৷ কিছুক্ষণের জন্য অচল হয়েছিল সংসদও ৷ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হয়েছিলেন তিনি ৷ পরে নিজের বক্তৃতা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গন করেছেন ৷ প্রধানমন্ত্রী তাঁর আসনে বসে থাকার সময়ে লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন প্রবল নিন্দা করেছেন ৷ বলেছেন এতে প্রধানমন্ত্রীর চেয়ারের অবমাননা হয়েছে ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শিবসেনা-বিজেডির পথে এবার টিআরএস, তবে কি চাপ বাড়ল এনডিএ-র !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement