advertisement

TRS to support Yashwant Sinha: মনোনয়ন জমা দেওয়ার আগেই দারুণ সুখবর, সমর্থন বাড়িয়েই লড়াইয়ে যশবন্ত

Last Updated:

এর আগে দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে অংশ নেননি কেসিআর৷

যশবন্তের মনোনয়নে রাহুল গান্ধি সহ বিরোধী নেতারা৷
যশবন্তের মনোনয়নে রাহুল গান্ধি সহ বিরোধী নেতারা৷
#দিল্লি: মনোনয়ন জমা দেওয়ার আগেই সুখবর পেলেন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী পক্ষের প্রার্থী যশবন্ত সিনহা৷ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল টিআরএস জানিয়ে দিল, রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্তকেই সমর্থন করবে তারা৷ এ দিনই যশবন্ত সিনহা রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন টিআরএস-এর প্রতিনিধিরাও৷
যশবন্ত সিনহা এ দিন মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাহুল গান্ধি, শরদ পাওয়ারের মতো বিরোধী শিবিরের নেতারা৷ তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement
যশবন্ত সিনহা মনোনয়ন জমা দেওয়ার কিছুক্ষণ আগেই টিআরএস-এর কার্যনির্বাহী সভাপতি এবং মন্ত্রী কে টি রামা রাও ট্যুইট করে দলের সিদ্ধান্তের কথা জানান৷ দলের সাংসদদের সঙ্গে কে টি রামা রাও নিজেও মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন৷
advertisement
রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরাই বিরোধীদের মূল উদ্দেশ্য৷ কিন্তু টিআরএস কী অবস্থান নেয়, তা নিয়ে বিরোধী শিবিরেই সংশয় ছিল৷ শেষ পর্যন্ত টিআরএস যশবন্ত সিনহাকে সমর্থন করায় বিরোধী শিবিরেও স্বস্তি ফিরল৷
advertisement
এর আগে দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে অংশ নেননি কেসিআর৷ কংগ্রেসকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো নিয়েই মূল আপত্তি ছিল টিআরএস প্রধানের৷ তবে বৈঠকে অংশ না নিলেও যশবন্ত সিনহাকেই সমর্থনের সিদ্ধান্ত নিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TRS to support Yashwant Sinha: মনোনয়ন জমা দেওয়ার আগেই দারুণ সুখবর, সমর্থন বাড়িয়েই লড়াইয়ে যশবন্ত
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement