advertisement

মে দিবসের ছুটি বাতিল করল ত্রিপুরার বিজেপি সরকার

Last Updated:
#আগরতলা: মে দিবসের ছুটি বাতিল ৷ সোমবার এমনটাই ঘোষণা করল ত্রিপুরার বিজেপি সরকার ৷
১৯৭৮ সালে বাম শাসন চলছিল ত্রিপুরাতে ৷ সেই সময়ই বাম সরকার ১ মে-কে পেইড পাবলিক হলিডে হিসেবে ঘোষণা করে ৷ ৪০ বছরের সেই পাবলিক হলিডের অবসান ঘটাল ত্রিপুরার বিজেপি সরকার ৷ কিন্তু কেন এই পাবলিক হলিডে বাতিল ? সেই বিষয়ে যুক্তি দিতে ব্যর্থ সরকার ৷
এই প্রসঙ্গে কমিউনিস্ট পার্টির লোকসভার সদস্য প্রসাদ দত্ত বলেন, ‘সিটু(দ্য সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন) ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন(আইএলও)-র সঙ্গে জোটবদ্ধ হয়ে ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করেছে ৷’
advertisement
advertisement
গত শনিবার সরকারের তরফ থেকে একটি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সেই তালিকাতেই বাতিল ১ মে-কে ‘রেস্ট্রিকটেড হলিডে’-র তালিকায় নথিভুক্ত করা হয়েছে ৷
কখনও স্টেশনের নাম বদলে দেওয়া ৷ কিংবা কখনও গোটা একটি শহরের নাম বদলে দেওয়া ৷ দেশজুড়ে নামবদলের ঝড় তুলেছে বিজেপি ৷ যা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে বিজেপি ৷ এবার মে-ডে বাতিল নিয়েও কংগ্রেসের কটাক্ষের মুখে বিজেপি ৷ কংগ্রেসের দাবি, দেশের শ্রমিকদের সম্মান দেওয়ার উদ্দেশেই এই ছুটি ঘোষণা করেছিল বাম সরকার ৷ কিন্তু এটা রাজনৈতিক কোনও বিবাদ নয় ৷  এটি একটি আন্তর্জাতিক ইভেন্ট ৷ তাই মে দিবস বাতিল করার তীব্র প্রতিবাদে কংগ্রেস ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মে দিবসের ছুটি বাতিল করল ত্রিপুরার বিজেপি সরকার
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement