advertisement

তিন তালাক বিল নিয়ে সুর নরম কেন্দ্রের, রাজ্যসভায় আজ পেশ

Last Updated:
 #নয়াদিল্লি: একেই কী বলে দুপা এগিয়ে এক পা পিছনো? তিন তালাক নিয়ে সুর অনেকটাই নরম করল কেন্দ্র। তিন তালাক বিলে বেশ কিছু পরিবর্তনে সম্মতি মন্ত্রিসভার ৷ তিন তালাক আর জামিন অযোগ্য অপরাধ নয় এই মর্মে প্রস্তাব পাস করল কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ একইসঙ্গে স্বামী সমঝোতা চাইলে সেপথও খোলা রাখতে চাইছে ক্যাবিনেট ৷ শুক্রবার সংসদে বাদল অধিবেশনের শেষদিন ৷ পেশ হবে তিন তালাক বিল ৷
আরও পড়ুন 
advertisement
তিন তালাকের ঘটনা ঘটলে এফআইআর করতে পারবেন স্ত্রী। তবে আগের মত আর তা জামিন অযোগ্য থাকছে না। মুসলিম ওম্যান প্রটেকশন অফ রাইটস অন ম্যারেজ বিলে বেশ কয়েকটি পরিবর্তনে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তিন তালাক দিয়ে স্বামী সমঝোতা করতে চাইলে সে পথও খোলা থাকছে। এর আগে তিন তালাকের অপরাধে তিন বছর হাজতবাসের সংস্থান ছিল। নতুন বিলে সেই অবস্থান থেকে অনেকটাই নরম হল কেন্দ্র। আজ বাদল অধিবেশনের শেষদিনে তা রাজ্যসভায় পেশ হতে পারে। লোকসভা ভোটের আগে সংখ্যালঘু ভোটের কথা ভেবেই কী পিছু হটা? উঠছে প্রশ্ন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তিন তালাক বিল নিয়ে সুর নরম কেন্দ্রের, রাজ্যসভায় আজ পেশ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement