advertisement

Train timing: যাত্রীদের কাছে এল বিরাট সুখবর... এবার স্টপেজ সময় বাড়ছে বেশ কয়েকটি ট্রেনের 

Last Updated:

যাত্রীদের সুবিধার্থে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মনোনীত স্টেশনগুলিতে কয়েকটি ট্রেনের দু-মিনিট করে অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

স্টপেজ টাইম বাড়ছে বেশ কয়েকটি ট্রেনের 
স্টপেজ টাইম বাড়ছে বেশ কয়েকটি ট্রেনের 
কলকাতা: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে কয়েকটি ট্রেনের অতিরিক্ত স্টপেজ। সুবিধা পাবেন বাংলার একাধিক স্টেশনের যাত্রীরা।  যাত্রীদের সুবিধার্থে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মনোনীত স্টেশনগুলিতে কয়েকটি ট্রেনের দু-মিনিট করে অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
​সেই অনুযায়ী, ০৯ সেপ্টেম্বর, ২০২৩ থেকে বাগডোগরা স্টেশনে ট্রেন নং.০৫৬৭১/০৫৬৭২ (গুয়াহাটি-রাঁচি-গুয়াহাটি) স্পেশালের অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে।  ০৯ সেপ্টেম্বর, ২০২৩ থেকে যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং.০৫৬৭১ (গুয়াহাটি-রাঁচি) স্পেশাল ট্রেনটি বাগডোগরা স্টেশনে ২২.০০ ঘণ্টায় পৌঁছাবে এবং ২২.০২ ঘণ্টায় প্রস্থান করবে।
১০ সেপ্টেম্বর, ২০২৩ থেকে যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং.০৫৬৭২ (রাঁচি-গুয়াহাটি) স্পেশাল ট্রেনটি বাগডোগরা স্টেশনে ১২.২০ ঘণ্টায় পৌঁছাবে এবং ১২.২২ ঘণ্টায় প্রস্থান করবে।​
advertisement
advertisement
এছাড়াও, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ থেকে পরীক্ষামূলকভাবে কুমেদপুর স্টেশনে ট্রেন নং.১৩১৪৮/১৩১৪৭ (বামনহাট-শিয়ালদহ-বামনহাট) উত্তরবঙ্গ এক্সপ্রেসের অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে। ট্রেন নং.১৩১৪৮ (বামনহাট-শিয়ালদহ) উত্তরবঙ্গ এক্সপ্রেস কুমেদপুর স্টেশনে ২০.২০ ঘণ্টায় পৌঁছাবে এবং ২০.২২ ঘণ্টায় প্রস্থান করবে। ট্রেন নং.১৩১৪৭ (শিয়ালদহ-বামনহাট) উত্তরবঙ্গ এক্সপ্রেস কুমেদপুর স্টেশনে ০৩.৩৮ ঘণ্টায় পৌঁছাবে এবং ০৩.৪০ ঘণ্টায় প্রস্থান করবে।
আরও পড়ুন- ১৭ বছর ধরে শাহরুখের বডি-ডাবল… দ্বৈত ভূমিকায় কামাল… জওয়ানের সাফল্যে আছে তাঁরও ভূমিকা! কে তিনি?
​অন্যদিকে, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ থেকে পরীক্ষামূলকভাবে ডালখোলা স্টেশনে ট্রেন নং.১৩১৪২/১৩১৪১ (নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার) তিস্তা তোর্সা এক্সপ্রেসের অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে। ট্রেন নং.১৩১৪২ (নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ) তিস্তা তোর্সা এক্সপ্রেস ডালখোলা স্টেশনে ১৭.২৬ ঘণ্টায় পৌঁছাবে এবং ১৭.২৮ ঘণ্টায় প্রস্থান করবে। ট্রেন নং.১৩১৪১ (শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার) তিস্তা তোর্সা এক্সপ্রেস ডালখোলা স্টেশনে ০০.০৮ ঘণ্টায় পৌঁছাবে এবং ০০.১০ ঘণ্টায় প্রস্থান করবে।
advertisement
উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে ট্রেন নং. ০১৬৬৬/০১৬৬৫ (আগরতলা-রানি কমলাপতি-আগরতলা) স্পেশাল ট্রেন এবং ট্রেন নং. ০৫৬৯৫/০৫৬৯৬ (আগরতলা-শিলচর-আগরতলা) ট্রেনের পরিষেবা ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ট্রেনগুলি পরিষেবার বিদ্যমান দিন, সময়সূচি, স্টপেজ ও গঠনের সাথে চলাচল করবে।
সেই অনুযায়ী, ট্রেন নং. ০১৬৬৫ (রানি কমলাপতি-আগরতলা)স্পেশাল ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার করে চলাচল করবে এবং এর পরিষেবা ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০১৬৬৬ (আগরতলা-রানি কমলাপতি) স্পেশাল ট্রেনটি প্রত্যেক রবিবার করে চলাচল করবে এবং এর পরিষেবা ০৩ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও, ট্রেন নং. ০৫৬৯৫/০৫৬৯৬ (আগরতলা-শিলচর-আগরতলা) ট্রেনটির চলাচল উভয় দিক থেকে ২১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার ও শনিবার করে চলাচল করবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Train timing: যাত্রীদের কাছে এল বিরাট সুখবর... এবার স্টপেজ সময় বাড়ছে বেশ কয়েকটি ট্রেনের 
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement