advertisement

পয়লা বৈশাখে এক ছাদের তলায় রাজ-শুভশ্রী ও মিমি, দেখুন ভিডিও

Last Updated:

পয়লা বৈশাখের আমেজে ভাসলো গোটা টলিউড ইন্ডাস্ট্রি ৷ এক ছাদের তলায় টলি-পাড়ার প্রায় সমস্ত তারকার সমাবেশ ৷ বেশ একটা ঝা চকচকে ব্যাপার ৷ শুটিং থেকে একদিনের ছুটি ৷

#কলকাতা: পয়লা বৈশাখের আমেজে ভাসলো গোটা টলিউড ইন্ডাস্ট্রি ৷ এক ছাদের তলায় টলি-পাড়ার প্রায় সমস্ত তারকার সমাবেশ ৷ বেশ একটা ঝা চকচকে ব্যাপার ৷ শুটিং থেকে একদিনের ছুটি ৷
তবে ‘টলি-পার্টি’ বলতে চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে ৷ তেমনটা নয় ৷ এক্কেবারে ঘরোয়া মেজাজে বাঙালি কায়দায় হয়ে গেল টলিউডের ‘বর্ষবরণ অনুষ্ঠান’ ৷ অনু্ষ্ঠানের থিম বাঙালিয়ানা ৷ বছরের আর ৩৬৪টা দিন যে সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের ফ্যাশনেবল বিদেশি পোশাকেই দেখা যায়, তাঁরাও হাজির হলেন বাঙালি পোশাকে ৷
জামদানি-বালুচরি আর গরদের পাঞ্জাবির ভিড় ৷ এখানেই শেষ নয়৷ ৷ সঙ্গে জমিয়ে ভুরিভোজের আয়োজনও ছিল ৷ আর ছিল অবসরের গল্প-গাছা ৷ অবসর কেন? শুটিংয়ের কোনও তাড়া নেই ৷ নেই অন্যও কোনও কমিটমেন্ট ৷ এক্কেবারে ঘরোয়া আমেজে সহকর্মীদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন-রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী থেকে অঙ্কুশরা ৷
advertisement
advertisement
জমে উঠেছে অনুষ্ঠান ৷ কে নেই সেখানে? অনুষ্ঠানে দেখা গেল-আবির চট্টোপাধ্যায়, জয়া আহসান, অপরাজিতা আঢ্য, অঞ্জন দত্ত, যিশু সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অরিন্দম শীলদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পয়লা বৈশাখে এক ছাদের তলায় রাজ-শুভশ্রী ও মিমি, দেখুন ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement