advertisement

হাসপাতালে বেডের সঙ্গে গুরুতর আহত ব্যক্তির হাত পা বাধা, ভাইরাল ছবি

Last Updated:

রেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালের বেডের সঙ্গে বেঁধে রাখা হয়েছে ৷ উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে ৷

#আলিগড়: রেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালের বেডের সঙ্গে বেঁধে রাখা হয়েছে ৷ উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে ৷ ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে ৷
রেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর দুই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ৷ জরুরি বিভাগে চিকিৎসা চলছিল ৷ সেখানে তাদের বেডের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয় ৷ যন্ত্রণায় ছটফট করতে থাকা রোগীরা সাহায্য চাইলেও হাসপাতালের কর্মীদের দেখা মেলেনি ৷ হাসাপাতালে রোগীদের সঙ্গে এমন ব্যবহারের ঘটনা সামনে আসতেই আলোড়ন পড়ে যায় ৷
advertisement
কর্তৃপক্ষের এই বিষয়ে জানতে চাইলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এস এইচ জাইদি জানান, ‘হাসপাতালের দুই চিকিৎসক তাদের চিকিৎসা করছেন ৷ এখনও পর্যন্ত আহত দুই ব্যক্তির পরিবারের কেউ আসেনি ৷ হাসপাতালের কর্মীরা তাদের পাশে সব সময় বসে থাকতে পারছে না ৷ অন্যদিকে বেডে কোনও সাইড গার্ড নেই ৷ ফলে তাদের পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই তাদের হাত পা বেঁধে রাখা হয়েছে ৷ ’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হাসপাতালে বেডের সঙ্গে গুরুতর আহত ব্যক্তির হাত পা বাধা, ভাইরাল ছবি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement