advertisement

TMC in Delhi: আজ ফের সরগরম রাজধানী, দুপুর ১টায় যন্তরমন্তরে তৃণমূলের ধর্না কর্মসূচি

Last Updated:

তৃণমূল কংগ্রেস আশঙ্কা প্রকাশ করছে তাদের এই কর্মসূচি বাধা প্রাপ্ত হতে পারে।

আজ দুপুর ১টায় যন্তরমন্তরে তৃণমূলের ধর্না কর্মসূচি (Photo Courtesy: AITC)
আজ দুপুর ১টায় যন্তরমন্তরে তৃণমূলের ধর্না কর্মসূচি (Photo Courtesy: AITC)
আবীর ঘোষাল, নয়াদিল্লি: বাংলার বঞ্চনা, এই ইস্যুকে সামনে রেখে আজ, মঙ্গলবার দিল্লির যন্তরমন্তরে কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। দুপুর ১টা থেকে শুরু হবে এই কর্মসূচি। তৃণমূল কংগ্রেস আশঙ্কা প্রকাশ করছে তাদের এই কর্মসূচি বাধা প্রাপ্ত হতে পারে।
১০০ দিনের কাজ এবং আবাস যোজনায় বাংলার প্রাপ্য আদায়ে দিল্লিতে দু’দিন ধরে কর্মসূচি নিয়েছে বাংলার শাসকদল তৃণমূল। সোমবার গান্ধি জয়ন্তীতে রাজঘাটে ধর্না কর্মসূচি ছিল তৃণমূলের। সেই কর্মসূচি শেষে দিল্লি পুলিশের সঙ্গে সংঘাত বাধে তৃণমূল নেতৃত্বের। আজ, মঙ্গলবার যদি ফের তেমন পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা কি করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অবস্থা বুঝে ব্যবস্থা। তবে একইসঙ্গে তিনি ফের চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছেন, যদি কর্মসূচিতে যোগ দিতে আসা কোনও জব কার্ড হোল্ডার আক্রান্ত হন তাহলে সমুচিত জবাব দেওয়া হবে।
advertisement
advertisement
এদিন সন্ধ্যায় অবশ্য তৃণমূলের একটি প্রতিনিধি দলের সদস্যদের কৃষিভবন যাওয়ার কথা আছে। প্রতিমন্ত্রীর সঙ্গে তারা দেখা করে বাংলার বকেয়ার দাবি জানাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC in Delhi: আজ ফের সরগরম রাজধানী, দুপুর ১টায় যন্তরমন্তরে তৃণমূলের ধর্না কর্মসূচি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement