advertisement

Sealdah Flyover in Tripura Government's Advertisement: আগরতলার রাস্তা নয়, ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে শিয়ালদহ উড়ালপুল! ফের বিভ্রাট

Last Updated:

কয়েক মাস আগে কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করে ফলাও করে বিজ্ঞাপন দিয়েছিল উত্তর প্রদেশ সরকার (Sealdah Flyover in Tripura Government's Advertisement)৷

এবার বিপ্লব দেব সরকারের বিজ্ঞাপনেও ছবি বিভ্রাট৷
এবার বিপ্লব দেব সরকারের বিজ্ঞাপনেও ছবি বিভ্রাট৷
#কলকাতা: নীল রংয়ের বাস চলছে, রয়েছে হলুদ ট্যাক্সিও৷ বাস, গাড়ির মাঝে চোখে পড়ছে ট্রাম লাইনও৷ ছবি দেখে মনে হতেই পারে পশ্চিমবঙ্গ সরকারের কোনও বিজ্ঞাপন বা প্রচার৷ যদিও শহর কলকাতার এই ছবি ব্যবহার করেই ট্যুইট করার হয়েছে ত্রিপুরা (Tripura) সরকারের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে৷ ছবি দেখেই পরিষ্কার, ব্যস্ত শিয়ালদহ উড়ালপুলের (Sealdah Flyover )ছবি ব্যবহার করেই ত্রিপুরা সরকারের তরফে এই ট্যুইট করা হয়েছে৷
কয়েক মাস আগে কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করে ফলাও করে বিজ্ঞাপন দিয়েছিল উত্তর প্রদেশ সরকার৷ এর পর অন্ডাল বিমানবন্দরের ছবি ব্যবহার করেছে উত্তরাখণ্ড সরকার৷ এবার শিয়ালদহ উড়ালপুলের ছবি ব্যবহার করল বিজেপি শাসিত আরও এক রাজ্য ত্রিপুরার বিপ্লব দেব (Biplab Deb) সরকার৷ ট্যুইট প্রকাশ্যে আসার পরই ত্রিপুরার বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল৷
advertisement
advertisement
যান চলাচল নিয়ে সতর্কতামূলক প্রচারের জন্য স্লোগান লেখার প্রতিযোগিতা শুরু করেছে ত্রিপুরা সরকার৷ এই প্রতিযোগিতার কথা সবাইকে জানাতেই শুক্রবার একটি ট্যুইট করা হয় ত্রিপুরা সরকারের তরফে৷ সেই ট্যুইটেই আগরতলার পথঘাটের কোনও ছবি ব্যবহার না করে ব্যস্ত শিয়ালদহ উড়ালপুলের ছবি দিয়ে দেওয়া হয়েছে৷ শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এই ট্যুইট করা হলেও এ দিন সকাল পর্যন্ত তা সরানো হয়নি৷ যদিও ত্রিপুুরা সরকারের তরফেই এই ট্যুইট করা হয়েছে নাকি কোনও এজেন্সি এই ভুল করল, তা এখনও স্পষ্ট নয়৷
advertisement
এই বিজ্ঞাপনী বিভ্রাটের জন্য স্বভাবতই ত্রিপুরার বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল৷ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'ছবিতে ট্রাম লাইন পর্যন্ত দেখা যাচ্ছে৷ বিজেপি হল আসলে নকলনবিশ, দেউলিয়া, টুকলিবাজ৷ বিপ্লব দেব দিদিকে বলো-র নকল করে দাদাকে বলো করতে গিয়েছেন৷ গোয়ায় দুয়ারে সরকার, দুয়ারে রেশনের নকল করার চেষ্টা হয়েছে৷ আর ত্রিপুরার নিজেদের দেখানোর মতো যেটুকু যা ছিল, সেটাও বিজেপি ক্ষমতায় এসে নষ্ট করে দিয়েছে৷ তাই এখানকার ছবি ব্যবহার করতে হচ্ছে৷ ওদের উচিত নাকখত দিয়ে ক্ষমা চাওয়া৷'
advertisement
উত্তর প্রদেশ সরকারের বিজ্ঞাপন বিভ্রাটের ক্ষেত্রে জানা গিয়েছিল, বিজ্ঞাপন দেওয়ার দায়িত্ব পাওয়া এজেন্সির ভুলেই মা উড়ালপুলের ছবি ব্যবহার করা হয়েছিল৷ ত্রিপুরা সরকারের তরফে অবশ্য শিয়ালদহ উড়ালপুলের ছবি ব্যবহার নিয়ে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি৷
advertisement
ত্রিপুরা বিজেপি-র নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া মেলেনি৷ তবে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডের পর ত্রিপুরা সরকারের এই বিজ্ঞাপনের ভুলেও যে বিজেপি-কে চরম অস্বস্তিতে পড়তে হল, তা বলার অপেক্ষা রাখে না৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sealdah Flyover in Tripura Government's Advertisement: আগরতলার রাস্তা নয়, ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে শিয়ালদহ উড়ালপুল! ফের বিভ্রাট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement