advertisement

TMC in Tripura: ত্রিপুরায় ভোটারদের জন্য হেল্পলাইন চালু করল তৃণমূল কংগ্রেস

Last Updated:

রাজ্যের চার কেন্দ্রের জন্য, চারটি হেল্পলাইন নম্বর চালু তৃণমূলের ৷ 

ত্রিপুরায় ভোটারদের জন্য হেল্পলাইন চালু করল তৃণমূল কংগ্রেস
ত্রিপুরায় ভোটারদের জন্য হেল্পলাইন চালু করল তৃণমূল কংগ্রেস
আবীর ঘোষাল, আগরতলা: ত্রিপুরায় আসন্ন চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রাকমুহুর্তে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগের তীর শাসক দল বিজেপির দিকে। এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক (TMC in Tripura)।
অন্যদিকে ভোটারদের জন্য হেল্পলাইন চালু করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের তিন জেলার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এই চার কেন্দ্রের জন্যেই হেল্পলাইন চালু করল তৃণমূল কংগ্রেস। আগরতলা কেন্দ্রের নম্বর ৯০৮৩০০৬২৩৮, টাউন বরদোয়ালি কেন্দ্রের নম্বর ৯০৮৩০০৬৮২০, ধলাই কেন্দ্রের নম্বর ৯০৮৩০০৪৮৯০, যুবরাজনগর কেন্দ্রের নম্বর ৯০৮৩০০৩১৬৪। তৃণমূলের স্টেট ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মানুষ যাতে ভোট দিতে পারেন সেটা দেখা অবশ্যই নির্বাচন কমিশনের। আমরাও কন্ট্রোল রুম খুলেছি। মানুষ অসুবিধায় পড়লে আমাদের ফোন করে জানান। আমরাও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব।
advertisement
advertisement
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক বলেন, বুধবার ত্রিপুরা ৪৬ সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেখানে ছিলেন, সেখানে তাদের ওপর হামলা চালানো হয়েছে। প্রসঙ্গত গত সপ্তাহে চানকাপ বাজারে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভায় বল্লব মালাকার, দীপক মালাকার, অবিনাশ মালাকার, তাপস মালাকার নামে কয়েকজন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তারা কেন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গত বুধবার রাত প্রায় ১১টার সময় সেখানে কিছু দুর্বৃত্তকারীরা দা ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে গিয়ে আক্রমণ চালায়।
advertisement
তৃণমূলের অভিযোগ, এই দুর্বৃত্তকারীরা ভারতীয় জনতা পার্টির সদস্য। তাদের আরও অভিযোগ নৃশংস হামলার হাত থেকে বাদ যায়নি তিন বছরের এক শিশুও। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের সদস্যদের সঙ্গে দেখাও করেন। গতকাল রাতের প্রার্থী আক্রান্ত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক। তিনি জানিয়েছেন, ‘‘দুর্বৃত্তায়নকে মদত দিচ্ছে ত্রিপুরায় বিজেপি সরকার। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে সরকারের মদতপুষ্ট হার্মাদবাহিনী হামলা চালাচ্ছে সাধারণ মানুষের ওপর। আমাদের দলের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।’’
advertisement
তৃণমূলের দাবি, এই গুন্ডারাজ বন্ধ করতেই হবে ত্রিপুরার ভোটের আগে। এই মর্মে তারা অভিযোগ জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছেও। তাদের কথায়, বিজেপি জনসমর্থন হারাচ্ছে বলে নিষ্ঠুরতার রাস্তা অবলম্বন করেছে। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছেন স্টেট ইন-চার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের বক্তব্য এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC in Tripura: ত্রিপুরায় ভোটারদের জন্য হেল্পলাইন চালু করল তৃণমূল কংগ্রেস
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement