advertisement

একুশের বিধানসভা নির্বাচনের আগে বিদ্যাসাগরই হাতিয়ার, ঈশ্বরচন্দ্রের গ্রাম ঘিরে উন্নয়নের সিদ্ধান্ত 

Last Updated:

একুশের নির্বাচনের আগে কি বিদ্যাসাগরকেই হাতিয়ার করছে তৃণমূল ।

#কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে বিদ্যাসাগরকেই হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস ?বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করবে রাজয়সরকার । বীরসিংহ গ্রাম ও সংলগ্ন এলাকায়  উন্নয়ন মডেল তৈরি করা হচ্ছে ।  ডিএম-এর দায়িত্বে থাকবেন । ক্যাবিনেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল  । একুশের নির্বাচনের আগে  কি বিদ্যাসাগরকেই  হাতিয়ার করছে তৃণমূল ।
গত লোকসভা নির্বাচনে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বিজেপির বিরুদ্ধে হওয়া তৈরি হয় উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে । যার জেরে বিজেপি র পক্ষে  ওই কেন্দ্রে ব্যাপক হাওয়া থাকা সত্বেও এই ঘটনার পর বিজেপি র বিপক্ষে হাওয়া বইতে শুরু করে । নির্বাচনে  জয়লাভ করে তৃণমূল  । সেইসময় বিজেপি র তরফে বলা হয়েছিল বিদ্যাসাগরের ব্রোঞ্জের মূর্তি তৈরি করা হবে । কিন্তু  তা এখনো বাস্তবায়িত হয়নি । এবার বিদ্যাসাগরের গ্রাম ঘিরে উন্নয়নের বার্তা দিলো রাজ্য সরকার । জেলা শাসকের নেতৃত্ব সেখানে বিদ্যাসাগরের জন্মস্থান ঘিরে শহরায়ন , স্কুল কলেজ নির্মাণ , গেস্ট হাউস নির্মাণের পরিকল্পনা করা হয়েছে ।
advertisement
একুশের আগেই রাজ্যে  হতে পারে বিধানসভা উপনির্বাচন ।এমনটা ধরে নিয়েই ঘর গোছাতে নামল তৃণমূল কংগ্রেস ।  একুশের ফাইনাল টেস্টের আগে তাই সেমিফাইনালে ঘর গোছাতে নামল তৃণমূল কংগ্রেস । আলিপুরদুয়ারের ফালাকাটা বিধানসভা উপনির্বাচনের লক্ষ্যে এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিল দল । ওই বিধানসভাতেই রাজীবের সঙ্গে দায়িত্ব রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । ফালাকাটার সঙ্গেই ভোট হতে পারে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রেও । একুশের বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে সয়েল টেস্ট করতেই কি উপনির্বাচন নিয়ে এতটা সক্রিয় শাসক দল । এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।
advertisement
advertisement
রাজীব এবং ঋতব্রত দুজনেই এখন রয়েছেন ফালাকাটায় । গ্রুপ মিটিং আর পথসভার ওপর জোর দিচ্ছে  তৃণমূল । এর আগে কালিয়াগঞ্জে বিধানসভা উপনির্বাচনে ও দায়িত্ব দেওয়া হয়েছিল রাজীবকে । কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনে ৫৮ হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কিন্তু উপনির্বাচনে এই ফলাফল উল্টে যায় । বিধানসভা ভোট জেতে তৃণমূল । ফালাকাটাতেও লোকসভা ভোটের নিরিখে এগিয়ে আছে বিজেপি । তাই এবার "পসিটিভ " ফলাফলের আশায় বুক বাঁধছে তৃণমূল । কিন্তু এই দুই বিধাসভা নিয়ে এতটা সিরিয়াস কেন শাসক দল । রাজনৈতিক মহলের ব্যাখ্যা উত্তরবঙ্গের রাজনৈতিক হাওয়া বুঝতে সহায়ক হতে পারে এই উপনির্বাচন ।
advertisement
Sourav Guha
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
একুশের বিধানসভা নির্বাচনের আগে বিদ্যাসাগরই হাতিয়ার, ঈশ্বরচন্দ্রের গ্রাম ঘিরে উন্নয়নের সিদ্ধান্ত 
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement