advertisement

তেজ প্রতাপের বিয়ে থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আরজেডি নেতা

Last Updated:

প্রসঙ্গত, ১২ মে লালু প্রসাদ যাদবের পুত্র তেজ প্রতাপ যাদবের সঙ্গে বিয়ে হয় আরজেডি বিধায়কের কন্যা ঐশ্বর্য রায়ের ।

#পটনা: লালু প্রসাদের ছেলে তেজ প্রতাপের বিয়ের নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন আরজেডি নেতা সহ চারজনের ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিষাণগঞ্জ থেকে পটনা যাওয়ার পথে বিহারের অররিয়া জেলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে । তখনই উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় চারজনের । ঘটনাটি সকাল ৬টা নাগাদ ঘটেছে বলে জানা গিয়েছে ।
advertisement
advertisement
মৃতদের মধ্যে রয়েছেন বিহারের প্রাক্তন মন্ত্রী ইসলামুদ্দিনের পুত্র আরজেডি কর্মী ইকরামুল হক বাঘি, কিষাণগঞ্জের জেলা সভাপতি ইন্তেকাব আলম, দীঘলগঞ্জ ব্লক সভাপতি পাপ্পু এবং গাড়ির চালক সাহিল । অররিরা জেলার এসডিপিও মনোজ কুমার জানান, সম্ভবত গাড়ির চালক ঘুমিয়ে পড়ার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে ডিভাইডারে । মৃতদেহগুলি ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
advertisement
প্রসঙ্গত, ১২ মে লালু প্রসাদ যাদবের পুত্র তেজ প্রতাপ যাদবের সঙ্গে বিয়ে হয় আরজেডি বিধায়কের কন্যা ঐশ্বর্য রায়ের । বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন নীতিশ কুমরাও । এই বিয়ের জন্য তিন দিনের জন্য প্যারোলে জেল থেকে ছাড়া পেয়েছেন লালু ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তেজ প্রতাপের বিয়ে থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আরজেডি নেতা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement