advertisement

কলেজ কর্তৃপক্ষকে দায়ী করে আত্মঘাতী ৩ ছাত্রী

Last Updated:

রোহিত ভেমুলার আত্মহত্যা নিয়ে রাজনৈতিক চাপানউতোরের রেশ কাটতে না কাটতেই আত্মঘাতী তিন মেডিক্যালের ছাত্রী ৷ তামিলনাড়ুর ভিল্লুপুরমে কলেজের সামনের কুঁয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তিন ছাত্রী ৷ সুইসাইড নোটে তাঁরা কলেজ কর্তৃপক্ষকে তাঁদের আত্মহত্যার জন্য দায়ী করেছেন ৷ তাঁরা তিনজনেই এসভি মেডিক্যাল কলেজ অফ ন্যাচেরোপ্যাথি অ্যান্ড যোগার আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রী ৷

#তামিলনাড়ু: রোহিত ভেমুলার আত্মহত্যা নিয়ে রাজনৈতিক চাপানউতোরের রেশ কাটতে না কাটতেই আত্মঘাতী তিন মেডিক্যালের ছাত্রী ৷ তামিলনাড়ুর ভিল্লুপুরমে কলেজের সামনের কুঁয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তিন ছাত্রী ৷ সুইসাইড নোটে তাঁরা কলেজ কর্তৃপক্ষকে তাঁদের আত্মহত্যার জন্য দায়ী করেছেন ৷ তাঁরা তিনজনেই এসভি মেডিক্যাল কলেজ অফ ন্যাচেরোপ্যাথি অ্যান্ড যোগার আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রী ৷
শনিবার গভীর রাতে কলেজের কাছের একটি কুঁয়ো থেকে উদ্ধার হয় তিন ছাত্রীর দেহ ৷ পুলিশ সূত্রে খবর, এক মাসেরও বেশি সময় ধরে কলেজের পরিকাঠামো নিয়ে প্রতিবাদ করে আসছিলেন তারা ৷ তাদের অভিযোগ ছিল, কলেজ কর্তৃপক্ষ রীতিমতো তোলাবাজি চালাচ্ছিল স্টুডেন্টদের উপর ৷ কিন্তু কর্তৃপক্ষ তাদের কোনও কথাতেই কর্ণপাত করেননি বলে বাকি ছাত্রীরা জানিয়েছেন ৷ ওই ছাত্রীদের পরিবারের দাবি, ওই ছাত্রীরা প্রতিবাদ করায় তাদের উপর বেশি নির্যাতন চালানো হত ৷ মৃত এক ছাত্রীর বাবা ক্ষোভ উগরে দিয়ে পুলিশের কাছে জানিয়েছেন, ‘এটা খুন, আত্মহত্যা নয় ৷ ময়নাতদন্ত চেন্নাইতে করা হোক তবেই আসল সত্য প্রকাশ পাবে ৷’ ঘটনার পর থেকেই ফেরার কলেজের মালিক ৷ গ্রেফতার করা হয়েছে কলেজ মালিকের ছেলেকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কলেজ কর্তৃপক্ষকে দায়ী করে আত্মঘাতী ৩ ছাত্রী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement