advertisement

টানা তিন দিন বাস ধর্মঘটের ডাক রাজ্যে, চরম দুর্ভোগের আশঙ্কা

Last Updated:
#কলকাতা: ডিজেলের মূল্যবৃদ্ধি এবং ভাড়ার পুনর্বিন্যাসের দাবিতে টানা তিন দিন রাজ্যজুড়ে বাস মিনিবাস ধর্মঘটের ডাক দিল বেসরকারি বাস মালিকদের পাঁচটি সংগঠন৷ আগামী ২৮ থেকে ৩০ জানুয়ারি রাজ্য জুড়েই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ এ দিন বাস মালিকদের সংগঠনগুলির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়৷
বাস ভাড়া বৃদ্ধির দাবিতে অনেক দিন ধরেই সরব বেসরকারি বাস মিনিবাসের মালিকরা৷ তাঁদের অভিযোগ, ডিজেলের দাম যে হারে বেড়েছে তাতে বাস চালিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের৷ লকডাউনের পর রাজ্য সরকারের তরফে বেসরকারি বাস মিনিবাসের বর্তমান ভাড়ার হার খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছিল রাজ্য সরকার৷ কিন্তু সেই কমিটির রিপোর্টও এখনও জমা পড়েনি বলে অভিযোগ৷
advertisement
বাস মালিকদের দাবি, অবিলম্বে বাস ভাড়া পুনর্বিন্যাস করতে হবে রাজ্য সরকারকে৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছেও ডিজেলের দামের উপরে জিএসটি বসানোর দাবি করা হয়েছে৷ জিএসটি বসালে পেট্রোল- ডিজেলের দাম কমলে তাঁদের সমস্যার অনেকটাই সুরাহা হবে বলে আশাবাদী বাস মালিকরা৷
advertisement
প্রসঙ্গত, বর্তমানে অনেক বেসরকারি বাস- মিনিবাসেই নির্দিষ্ট ভাড়ার অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে যাত্রীদের থেকে৷ সরকারের বেঁধে দেওয়া ভাড়ার তালিকাও সেক্ষেত্রে মানা হচ্ছে না বলে অভিযোগ৷
advertisement
Susobhan Bhattacharya
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টানা তিন দিন বাস ধর্মঘটের ডাক রাজ্যে, চরম দুর্ভোগের আশঙ্কা
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement