advertisement

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে হাজার হাজার চাকরির সুযোগ

Last Updated:

মোদি সরকারের এই প্রকল্পের কল্যাণে হাজার হাজার বেকার যুবক-যুবতীর কাছে কর্মসংস্থানের সুযোগ

#নয়াদিল্লি: ২০১৯-এ ভোটের আগে যুবসমাজের মন জয় করতে চায় বিজেপি সরকার ৷ মোদি সরকারের এই প্রকল্পের কল্যাণে হাজার হাজার বেকার যুবক-যুবতীর কাছে কর্মসংস্থানের সুযোগ ৷ কেন্দ্রীয় সরকারের নয়া স্বাস্থ্যে প্রকল্প শুধু স্বাস্থ্য সুরক্ষাই নয়, বিপুল চাকরির সুযোগও এনেছে ৷
চলতি বছরের বাজেটে বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সুরক্ষা মিশনের ঘোষণা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ আয়ুস্মান ভারত ন্যাশনাল হেল্থ প্রোটেকশন স্কিমে ১০ কোটি দরিদ্র পরিবারকে বছরে পাঁচ লাখ টাকার স্বাস্থ্য বীমা দেবে সরকার ৷ কেন্দ্রীয় এই প্রকল্পের আওতায় রয়েছে প্রায় ২০ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতাল ৷
advertisement
advertisement
এই আয়ুস্মান ভারত ন্যাশনাল হেল্থ প্রোটেকশন স্কিমের প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্নের জন্য প্রচুর কর্মী দরকার ৷ হেলথ স্কিমে নাম তোলা থেকে রোগীর নথি খতিয়ে দেখে চিকিৎসার সুযোগ করে দেওয়ার কাজের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে কেন্দ্র ৷ কিভাবে ওই স্কিমের সাহায্য পাওয়া যাবে সে সম্পর্কেও সহায়তা করার জন্য থাকবে লোক ৷ এছাড়া এই স্বাস্থ্য বীমার সুবিধে পাইয়ে দেওয়ার জন্য প্রত্যেক হাসপাতালে থাকবে এক জন করে ‘আয়ুস্মান মিত্র।’
advertisement
আরও পড়ুন 
শুধু এই স্কিমটি সুষ্ঠভাবে চালু করার জন্য দরকার হাজার হাজার কর্মী ৷ চাকরিপ্রার্থী শিক্ষিত যুবক যুবতীদের এই সব পদে নিয়োগের জন্য শ্রমমন্ত্রকের সাহায্য চেয়েছে কেন্দ্র ৷ মোদি সরকারের এই প্রকল্পের সৌজন্যে শুধু মাত্র স্বাস্থ্য সুরক্ষাই নয়, মিলবে কর্মসংস্থানও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে হাজার হাজার চাকরির সুযোগ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement