advertisement

Delhi Election Result 2020: কখনও কখনও মনের মতো ফল হয় না, বললেন মনোজ তিওয়ারি

Last Updated:

‘কখনও কখনও হয় মনের মতো ফল হয় না৷ তখন মন খারাপ হয়৷ কিন্তু বাস্তব পরিস্থিতি তো মেনে নিতেই হবে৷’

#নয়া দিল্লি: ‘কখনও কখনও হয় মনের মতো ফল হয় না৷ তখন মন খারাপ হয়৷ কিন্তু বাস্তব পরিস্থিতি তো মেনে নিতেই হবে৷’ ভোটে বিজেপি হেরে ভূত হওয়ার পরে সাংবাদিক বৈঠকে এসে দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি এই কথাই বললেন৷ সকাল থেকে বারবার তিনি বুক বাজিয়ে বলেছেন, দিল্লিতে সরকার গড়বে বিজেপি৷ প্রথমে ৫৫ আসন, পরে মনোজ বলেন ৪৮ আসনে জিতবে গেরুয়া শিবির৷ কিন্তু শেষ পর্যন্ত বিজেপির কপালে জোটে মাত্র সাতটি আসন৷ আর তারপরেই সাংবাদিক বৈঠকে এসে প্রথমে দিল্লির বিজেপি কর্মীদের ভোটের ময়দানে লড়াইয়ের জন্য ধন্যবাদ জানান তিনি৷ এরপরেই বলেন,‘কখনও কখনও হয়, খাটাখাটনি করে যে ফলের আশা করে মানুষ, সেই ফল শেষ পর্যন্ত পাওয়া যায় না৷ দিল্লির ক্ষেত্রে তাই হল? অরবিন্দ কেজরিওয়ালকে নতুন সরকার গঠনের জন্য ধন্যবাদ জানাই৷’ তবে আগের বারের থেকে এবার এবারে বিজেপির ভোট শতাংশ অনেকটাই বেড়েছে বলে মনে করিয়ে দেন মনোজ৷ শেষে কংগ্রেসের অবস্থা নিয়ে ঠাট্টাও করেন তিনি৷ যদিও, সকালের দম্ভ বিকেল গড়াতেই একেবারে ভ্যানিস হয়ে গিয়েছিল মনোজ তিওয়ারির মুখ থেকে৷ তাই দিন শেষের সাংবাদিক বৈঠক কোনওরকমে পাঁচ মিনিটেই সেরে ফেললেন তিনি৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election Result 2020: কখনও কখনও মনের মতো ফল হয় না, বললেন মনোজ তিওয়ারি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement