advertisement

বিরলতম ঘটনা! রাজস্থানের মরভূমিতে ব্যাপক তুষারপাত! দেখুন ভিডিও

Last Updated:

রাজস্থানে তুষারপাত এই প্রথম নয় ৷ আগেও দেখা গিয়েছে ৷ তবে তা বিরল তো বটেই ৷

#নাগপুর: পশ্চিমী ঝঞ্ঝা সরতেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ ৷ কয়েকদিন ধরেই বেশ শীতের আমেজ অনুভূত হচ্ছে রাজ্যে ৷ আলিপুর সূত্রে খবর, বুধবারের পর দ্রুত নামবে পারদ ৷ শীতের অনুকূল পরিস্থিতিও তৈরি হবে দক্ষিণবঙ্গে ৷ আলিপুর সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহের জেরে শীত আসতে চলেছে রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই শৈত্য প্রবাহ শুরু হয়েছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। শৈত্য প্রবাহের ফলে তুষারপাতের সম্ভাবনাও ছিল।
কিন্তু তা বলে একেবারে খোদ মরভূমির বুকে তুষারপাত দেখতে হবে এমনটাই বোধহয় কল্পনাও করা যায়নি ৷ রাজস্থানে তুষারপাত এই প্রথম নয় ৷ আগেও দেখা গিয়েছে ৷ তবে তা বিরল তো বটেই ৷ রাজস্থানের নাগপুর, ছাপরি, মৌলাসর, কেচকে তুষারপাত হওয়ায় যারপরনায় অবাক স্থানীয়রা ৷
যেখানে গরমকালের তাপমাত্রা ৫০ ডিগ্রি পেরিয়ে যায়, সেই রাজস্থানের বুকে তুষারপাত চাক্ষুস করা সত্যিই অবাক করা ব্যাপার ৷ রাজস্থানের বালিতে সেই বরফের ছবি ও ভিডিও নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ তবে এই অনাকাঙ্খিত বরফপাতে ব্যাপক ক্ষতি হয় চাষাবাদে ৷ রাস্তায় এতটাই বরফ জমে যায় যে কিছুক্ষণের জন্য ব্যাহত হয়ে যায় যান চলাচলও ৷
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিরলতম ঘটনা! রাজস্থানের মরভূমিতে ব্যাপক তুষারপাত! দেখুন ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement