advertisement

রাস্তার কুকুরদের খেতে দেওয়ায় ৩.৬০ লক্ষ টাকা জরিমানা হল মুম্বইয়ের বাসিন্দার!

Last Updated:

নেহা দাতওয়ানি নামে পশুপ্রেমী ওই মহিলা জানান, মার্চ পর্যন্ত তাঁকে ৩.৬০ লাখ মেইনটেনেন্স বিল ধরানো হয়েছে ৷

#মুম্বই: রাস্তার কুকুরদের খেতে দেওয়ার কারণে ৩ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা হল এক মহিলার ৷ নিস্বর্গ হেভেন সোশ্যাইটি নামের মুম্বইয়ের কান্দিভ্যালির একটি অভিজাত পল্লীর বাসিন্দা ওই ব্যাক্তি ৷ ওই সোশ্যাইটির চেয়ারম্যান মীতেশ বোরা সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, আবাসনের ৯০ শতাংশ মানুষ এই হলফনামায় সাক্ষর করেছেন ৷ তাই আবাসনের বাসিন্দাদের চাহিদার কথা মাথায় রেখে এই শাস্তি বলবৎ করতেই হয়েছে ৷
বোরা জানান, ‘‘আবাসন চত্বরে ওই রাস্তার কুকুরদের খাওয়ানো এখানকার বাসিন্দারা পছন্দ করেন না ৷ তবে ব্যক্তিগতভাবে আমিও পশুপ্রেমী ৷ তাই এ বিষয়ে আমার কোনও আপত্তি নেই ৷ তবে ওই কুকুরগুলো বেশ হিংস্র ৷ বয়স্ক বা শিশুদের দেখলে মাঝেমধ্যে তারা তেড়ে যায় ৷ পাশাপাশি হাইজিনের ব্যাপারটাও রয়েছে ৷’’
নেহা দাতওয়ানি নামে পশুপ্রেমী ওই মহিলা জানান, মার্চ পর্যন্ত তাঁকে ৩.৬০ লাখ মেইনটেনেন্স বিল ধরানো হয়েছে ৷ যার মধ্যে কুকুরদের খাওয়ানোর জন্য ৭৫ হাজার টাকা মাসিক জরিমানাও রয়েছে ৷ প্রতি দিন আড়াই হাজার টাকা করে আমার জরিমানা করা হয়েছে ৷ এর আগে একবার পশু অধিকার আইন নিয়ে মুখ খোলায় তখনকার মতো বিষয়টা বন্ধ হয়েছিল ৷
advertisement
advertisement
নেহা জানাচ্ছে, ‘‘এ গুলো কোনওটাই রাস্তার কুকুর নয় ৷ ওই আবাসনের মধ্যেই ওদের জন্ম ৷ মানবিকতার জায়গা থেকেই ওদের খেতে দিতাম আমি ৷ তেব আমি শীঘ্রই এই শহর ছেড়ে দিচ্ছি ৷ আবাসনের বকেয়া আমি মিটিয়ে দেব ৷ তবে জরিমানার টাকা আমি দেব না ৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাস্তার কুকুরদের খেতে দেওয়ায় ৩.৬০ লক্ষ টাকা জরিমানা হল মুম্বইয়ের বাসিন্দার!
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement