advertisement

রাজ্যে খুন হওয়া বিজেপি কর্মীদের পরিবারের সদস্যরা বিশেষ অতিথি মোদির শপথগ্রহণে

Last Updated:

শহিদ পরিবারের সদস্যদের দিল্লি নিয়ে যাচ্ছে বিজেপি৷ বিজেপি-র দাবি, রাজনৈতিক সংঘর্ষে রাজ্যে ৫৪ জন বিজেপি কর্মী খুন হয়েছেন৷ মৃত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের বিশেষ অতিথির সম্মান দেওয়া হবে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে৷

#নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে খুন হওয়া বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হল নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে৷ আগামিকাল অর্থাত্‍‌ বৃহস্পতিবার দিল্লিতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মোদি৷ তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
advertisement
advertisement
শহিদ পরিবারের সদস্যদের দিল্লি নিয়ে যাচ্ছে বিজেপি৷ বিজেপি-র দাবি, রাজনৈতিক সংঘর্ষে রাজ্যে ৫৪ জন বিজেপি কর্মী খুন হয়েছেন৷ মৃত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের বিশেষ অতিথির সম্মান দেওয়া হবে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে৷
ঠিক সন্ধে সাতটায় শপথ নেবেন মোদি৷ রাষ্ট্রপতি ভবনেই শপথগ্রহণের অনুষ্ঠান হবে৷ নরেন্দ্র মোদি ছাড়াও এদিন শপথ নেবেন মোদি মন্ত্রিসভার সদস্যরা৷
advertisement
প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা। সূত্রের খবর, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য সিরিসেনা এই সফর করবেন। কিছুদিন আগেই সিরিসেনা চিন সফরে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর উপস্থিতি যথেষ্ট অর্থবহ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যে খুন হওয়া বিজেপি কর্মীদের পরিবারের সদস্যরা বিশেষ অতিথি মোদির শপথগ্রহণে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement