advertisement

চোর সন্দেহে বেল্ট দিয়ে বেঁধে প্রহার, মৃত দলিত সাফাইকর্মী

Last Updated:

ফের গুজরাত ৷ আবারও আমানবিকতার নজির ৷ চোর সন্দেহে গণপ্রহারে মৃত্যু হল দলিত সাফাইকর্মীর ৷ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ৷

#গুজরাত: ফের গুজরাত ৷ আবারও আমানবিকতার নজির ৷ চোর সন্দেহে গণপ্রহারে মৃত্যু হল দলিত সাফাইকর্মীর ৷ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ৷
সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ৷ সেখানে দেখা যাচ্ছে এক ব্যাক্তিকে কোনও এক কারখানার গেটে বেল্ট দিয়ে বেঁধে বেধড়ক প্রহার করা হচ্ছে ৷ বারবার অনুরোধ করা সত্ত্বেও কেউ কর্ণপাত করছে না তাঁর কথায় ৷
advertisement
advertisement
অমানবিক এই ঘটনাটি ঘটেছে রাজকোটের কাছে শাপার-ভেরাভাল শিল্পাঞ্চলে ৷ পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম মুকেশ বানিয়া (৩৫)। তিনি স্ত্রীর সঙ্গে একটি কারখানার কাছে আবর্জনা কুড়োচ্ছিলেন। সেই সময়ই চোর বলে সন্দেহ করা হয় ওই দম্পতিকে ৷ কারখানার ম্যানেজারের নির্দেশে বেঁধে পেটানো হয় মুকেশকে ৷ বেধড়ক মারা হয় মুকেশের স্ত্রীকেও ৷
advertisement
গুরুতর জখম অবস্থায় মুকেশকে হাসপাতলে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে মুকেশের স্ত্রীর ৷
পুরো ঘটনার ভিডিওটি ট্যুইটারে পোস্ট করেন গুজরাতের বিধায়ক জিগনেশ মেওয়ানি ৷ এই ঘটনাকে ‘উনা কাণ্ড’-এর থেকেও নৃশংস বলে উল্লেখ করেন জিগনেশ ৷
২০১৬ সালে গুজরাতের উনায় গোহত্যার অভিযোগে লোহার রড দিয়ে বেধড়ক মারা হয়েছিল এক দলিত যুবককে ৷ অভিযুক্ত তিনজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চোর সন্দেহে বেল্ট দিয়ে বেঁধে প্রহার, মৃত দলিত সাফাইকর্মী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement