advertisement

'চোরের মতো মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ', মহাজোটই জিতেছে বলে দাবি তেজস্বীর

Last Updated:

এ দিন ফের একবার পোস্টাল ব্যালট গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন তেজস্বী৷

#পটনা: বিহারে একক সংখ্যাগরিষ্ঠ দলের স্বীকৃতি পেয়েছে আরজেডি৷ তা সত্ত্বেও অল্পের জন্য ক্ষমতা দখল করতে পারেনি আরজেডি-এর নেতৃত্বাধীন মহাজোট৷ ভোটের ফলাফল সামনে আসার পর এবার নীতীশ কুমারের পাশাপাশি বিজেপি নেতৃত্বকে তীব্র আক্রমণ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব৷ সাংবাদিক সম্মেলন করে তাঁর অভিযোগ, চোরের মতো পিছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমার৷ নৈতিকতা থাকলে তাঁর পদ ছাড়া উচিত৷
এ দিন ফের একবার পোস্টাল ব্যালট গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন তেজস্বী৷ তাঁর অভিযোগ, পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিয়মই মানা হয়নি৷ ক্ষুব্ধ তেজস্বী বলেন, চেয়ার হয়তো নীতীশের কাছে থাকবে, কিন্তু জনতার হৃদয়ে তাঁরাই জায়গা করে নিয়েছেন৷
ভোটারদের ধন্যবাদ জানিয়ে তেজস্বী বলেন, 'মানুষের রায়ে জয়ী হয়েছে মহাজোট৷ কিন্তু নির্বাচন কমিশনের ফলে জয়ী এনডিএ৷ এটা এই প্রথম নয়৷ ২০১৫ সালেও মানুষ মহাজোটকেই বেছে নিয়েছিল৷ কিন্তু পিছনের দরজা দিয়ে ঢুকে ক্ষমতা দখল করে বিজেপি৷'
advertisement
advertisement
তেজস্বী অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ইভিএম-এর ভোট গণনা শুরু করার আগে পোস্টাল ব্যালটে দেওয়া ভোট গুনতে হয়৷ কিন্তু বিহারে সব পোস্টাল ব্যালট প্রথমে গোণা হয়নি বলে অভিযোগ করেছেন তেজস্বী৷ বিহারের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, 'সবাই দেখছে নীতীশ কুমারের কী পরিণতি হয়েছে৷ তাঁর দল এখন তিন নম্বরে নেমে গিয়েছে৷ মানুষের হৃদয়ে রয়েছি আমরাই৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'চোরের মতো মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ', মহাজোটই জিতেছে বলে দাবি তেজস্বীর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement