advertisement

হোমওয়ার্ক না করার শাস্তি ধর্ষণ !

Last Updated:

স্কুলে হোমওয়ার্ক না করে যাওয়ায় ছ’বছরের ছাত্রীকে ধর্ষণ করল শিক্ষক ৷ মধ্যপ্রদেশের কুর্শা গ্রামের একটি বেসরকারী স্কুলে সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, হোমওয়ার্ক না করাই শাস্তি হিসেবে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে স্কুলের ভিতরেই ধর্ষণ করে শিক্ষক ৷ গুরুতর আহত অবস্থায় নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করতে হয় ৷

#ভোপাল: স্কুলে হোমওয়ার্ক না করে যাওয়ায় ছ’বছরের ছাত্রীকে ধর্ষণ করল শিক্ষক ৷ মধ্যপ্রদেশের কুর্শা গ্রামের একটি বেসরকারী স্কুলে সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, হোমওয়ার্ক না করাই শাস্তি হিসেবে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে স্কুলের ভিতরেই ধর্ষণ করে শিক্ষক ৷ গুরুতর আহত অবস্থায় নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি  করতে হয় ৷
সূত্রের খবর, নির্যাতিতা রোজকার মতো চলতি মাসের ২৩ তারিখ স্কুলে যায় ৷ এদিন হোমওয়ার্ক না করে স্কুলে যাওয়ায় অভিযুক্ত শিক্ষক সত্য নারায়ণ ভর্মা (২৩) প্রথমে স্কুলের পিছনের মাঠে তাকে নিল ডাউন করতে বলে ৷ এর কিছুক্ষণ পর মেয়েটির পিছন পিছন মাঠে গিয়ে অভিযুক্ত শিক্ষক ধর্ষণ করে নাবালিকাকে ৷ ঘটনা যাতে জানাজানি না হয় তাই জন্য ছ’বছরের শিশুকে শাসিয়ে যায় শিক্ষক ৷ ঘটনার পর বাড়ি ফিরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় নির্যাতিতা তার মাকে পুরো বিষয়টি জানায় ৷ এরপর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷ তাদের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হোমওয়ার্ক না করার শাস্তি ধর্ষণ !
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement