advertisement

সংসদে ভুল তথ্য দিয়েছেন মোদি, স্বাধিকারভঙ্গের নোটিশ আনবে টিডিপি

Last Updated:
#নয়াদিল্লি: গত সপ্তাহে লোকসভায় অনাস্থা ভোটে পরাজয় হয়েছে বিরোধীদের । এবার কেন্দ্রের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ আনার পরিকল্পনা করছে তেলুগু দেশম পার্টি ।
সংসদে অন্ধ্রকে বিশেষ রাজ্যের মর্যাদা বিষয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু । এরপরই টিডিপির দলীয় সাংসদদের স্বাধিকারভঙ্গের নোটিশ আনতে নির্দেশ দিয়েছেন তিনি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ আনার নির্দেশিকা জারি করেছেন চন্দ্রবাবু ।
মার্চ মাসেই অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের স্বীকৃতি না দেওয়ায় এনডিএ সরকার ছাড়ে টিডিপি । অনাস্থা ভোটের দিনও প্রধানমন্ত্রী মোদি জানিয়েছিলেন ১৪তম অর্থ কমিশন অনু্যায়ী এই স্বীকৃতি দেওয়া সম্ভব নয় । একই কথা বলেছিলেন পীযূষ গোয়েল । কিন্তু চন্দ্রবাবু জানিয়েছেন অর্থ কমিশন আইনের ভুল ব্যাখ্যা করা হয়েছে ও সেইজন্যই এই নোটিশ আনার সিদ্ধান্ত নিয়েছে টিডিপি ।
advertisement
advertisement
থেমে নেই কংগ্রেসও । মঙ্গলবারই লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজনের কাছে মোদি ও প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সিতারমনের বিরুদ্ধে একটি স্বাধিকারভঙ্গের নোটিস জমা দিয়েছে কংগ্রেস । রাফায়েল চুক্তি নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার অভিযোগে এই নোটিশ এনেছে কংগ্রেস । অনাস্থা ভোটের দিন এই প্রসঙ্গে মোদি বলেছিলেন কেন্দ্র জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে গিয়ে রাফায়েল জেটের ক্রয়মূল্য প্রকাশ করতে পারবে না ।
advertisement
কী এই স্বাধিকারভঙ্গের নোটিস?
সংসদ বা বিধানসভার যে কোনও নেতা আনতে পারেন এই নোটিশ । সাধারণত, সাংসদ ও বিধায়করা কিছু বিশেষ সু্যোগ সুবিধা ভোগ করে থাকেন । তাই কোনও নেতার বিরুদ্ধে যদি বিশ্বাস লঙ্ঘনের অভিযোগ অথবা এই সমস্ত সুযোগের অপব্যবহারের অভিযোগ উঠলে এই নোটিশ আনা হয় । অভিযোগ প্রমাণিত হলে সংসদীয় আইন অনু্যায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সংসদে ভুল তথ্য দিয়েছেন মোদি, স্বাধিকারভঙ্গের নোটিশ আনবে টিডিপি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement