advertisement

Tata Group on Ahmedabad Plane Crash: 'দুর্ঘটনার কারণ জানতে পারলেই...', আহমেদাবাদ বিপর্যয়ের পর কর্মীদের চিঠি, কী লিখলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান?

Last Updated:

চিঠিতে চন্দ্রশেখরন লিখেছেন, ঠিক কোন ভুলে এত বড় বিপর্যয় ঘটে গেল তা জানার চেষ্টা চলছে৷

আহমেদাবাদে বিপর্যয়ের পর কর্মীদের খোলা চিঠি টাটা গোষ্ঠীর চেয়ারম্যন এন চন্দ্রশেখরনের৷
আহমেদাবাদে বিপর্যয়ের পর কর্মীদের খোলা চিঠি টাটা গোষ্ঠীর চেয়ারম্যন এন চন্দ্রশেখরনের৷
মুম্বই: আহমেদাবাদের বিমান দুর্ঘটনা টাটা সংস্থার ইতিহাসে অন্যতম কালো দিন৷ আহমেদাবাদ দুর্ঘটনার পরের দিন সংস্থার কর্মীদের চিঠি দিয়ে এমনই দাবি করলেন টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন৷ ঘটনায় গভীর শোক প্রকাশ করে চন্দ্রশেখরন জানিয়েছেন, অসংখ্য প্রাণহানির এই ঘটনায় গোটা টাটা গোষ্ঠীই শোকস্তব্ধ৷
একই সঙ্গে টাটা গোষ্ঠীর শীর্ষকর্তা জানিয়েছেন, এই দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সবরকম সহযোগিতা করবে টাটা গোষ্ঠী৷ এ বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখবে তারা৷
চিঠিতে চন্দ্রশেখরন লিখেছেন, ‘এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার জন্য কোনও শব্দই০২২ যথেষ্ট নয়৷ তবু দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন অথবা আহত হয়েছেন তাঁদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই৷ আমরা তাঁদের পাশে রয়েছি৷’
advertisement
advertisement
২০২২ সালের ২৭ জানুয়ারি টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়াকে অধিগ্রহণ করে৷ ১৯৩২ সালে জেআরডি টাটার হাত ধরেই পথ চলা শুরু করেছিল এয়ার ইন্ডিয়া৷ ফলে ৬৯ বছর বাদে এয়ার ইন্ডিয়া ঘরে ফিরেছিল বলেই সেই সময় প্রচারও শুরু হয়৷
advertisement
চিঠিতে চন্দ্রশেখরন লিখেছেন, ঠিক কোন ভুলে এত বড় বিপর্যয় ঘটে গেল তা জানার চেষ্টা চলছে৷ তিনি জানিয়েছেন, ভারত, আমেরিকা এবং যুক্তরাজ্য থেকে একাধিক তদন্তকারী দল আহমেদাবাদে এসে পৌঁছেছে এবং টাটা গোষ্ঠী তাদের সবরকম সহযোগিতা করবে৷
তিনি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ সংক্রান্ত সঠিক তথ্য জানতে পারলেই টাটা গোষ্ঠী স্বচ্ছতা বজায় রেখে তা জনসমক্ষে নিয়ে আসবে৷ আহমেদাবাদ থেকে লন্ডন গামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭১ শুক্রবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরই ভেঙে পড়ে৷ এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জন যাত্রী এবং বিমানকর্মীদের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tata Group on Ahmedabad Plane Crash: 'দুর্ঘটনার কারণ জানতে পারলেই...', আহমেদাবাদ বিপর্যয়ের পর কর্মীদের চিঠি, কী লিখলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement