advertisement

তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

Last Updated:

বুধবার ভোরে আচমকা তামিলনাড়ুর মুখ্যসচিব পি রামা মোহনা রাও-এর বাড়িতে অভিযান চালায় আয়কর দফতর ৷

#চেন্নাই: আয়কর দফরের কোপে তামিলনাড়ুর মুখ্যসচিব ৷ বুধবার ভোরে আচমকা তামিলনাড়ুর মুখ্যসচিব পি রামা মোহনা রাও-এর বাড়িতে অভিযান চালায় আয়কর দফতর ৷ মুখ্যসচিবের আন্না নগরের বাসভবনে হানা দেয় IT ৷
নোট বাতিলের পর থেকেই দেশ জুড়ে বিভিন্ন ব্যবসায়ীর বাড়ি হানা দিয়েছে আয়কর দফতর ৷ কিন্তু এই প্রথম কোনও মুখ্যসচিবের বাড়িতে অভিযান চালান IT আধিকারিকরা ৷
আয়কর দফতরের অভিযানে কিছু বাজেয়াপ্ত হওয়ার খবর এখনও সামনে আসেনি ৷
advertisement
তামিলনাড়ুর মুখ্যসচিব পি রামা মোহনা রাও সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার সচিব ছিলেন ৷ প্রবীণ এই সরকারি কর্মচারী ২০১৭-এর সেপ্টেম্বরে অবসর নেবেন ৷ তার আগেই এমন আয়কর হানার খবরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে ৷ নিন্দায় সরব হয়েছে বিরোধীরা ৷ আয়কর দফতরের এই পদক্ষেপের প্রবল সমালোচনা করে ট্যুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা, চাঞ্চল্য রাজনৈতিক মহলে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement