advertisement

আয়কর হানার জের, তামিলনাড়ুর মুখ্যসচিবের পদ থেকে অপসৃত পি রামা মোহনা রাও

Last Updated:

আয়কর হানার পরদিন পি রামা মোহনা রাও-এর উপর আরেক বিপর্যয় নেমে এল ৷ তামিলনাড়ুর মুখ্যসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে ৷

#চেন্নাই: আয়কর হানার পরদিন পি রামা মোহনা রাও-এর উপর আরেক বিপর্যয় নেমে এল ৷ তামিলনাড়ুর মুখ্যসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে ৷ মুখ্যসচিব পদে স্থলাভিষিক্ত হলেন গিরিজা বিদ্যানাথন ৷
বুধবার সকালে বুধবার ভোরে আচমকা তামিলনাড়ু মুখ্যসচিব পি রামা মোহনা রাও-এর আন্না নগরের বাসভবনে হানা দেয় IT ৷ তল্লাশি চলে সচিবের অফিসেও ৷ এছাড়া তাঁর স্ত্রী, সন্তান, আত্মীয় ও সহকারীদের বাড়িতেও হানা দেয় আয়কর দফতর ৷ বাজেয়াপ্ত করা হয় ৩০ লক্ষ টাকা ও ৫ কিলোগ্রামের একটু বেশি কিছু সোনা ৷ পুরো টাকাটিই ছিল নতুন নোটে ৷
advertisement
কুখ্যাত খনি মাফিয়া জে শেখর রেড্ডির সঙ্গে যোগসাজগ থাকার সন্দেহেই এই আয়কর হানা ৷ এর আগে জে শেখর রেড্ডির বাড়ি থেকে নতুন ও পুরনো নোট মিলিয়ে প্রায় ১৩৬ কোটি টাকা এবং ১৭৭ কোটি টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করে আয়কর বিভাগ ৷
advertisement
মনে করা হচ্ছে দুর্নীতিতে নাম জড়ানোয় ২৪ ঘণ্টার মধ্যে মুখ্যসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল পি রামা মোহনা রাও-কে ৷ তামিলনাড়ুর মুখ্যসচিব পি রামা মোহনা রাও সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার সচিব ছিলেন ৷ প্রবীণ এই সরকারি কর্মচারী ২০১৭-এর সেপ্টেম্বরে অবসর নেবেন ৷ তার আগেই এমন আয়কর হানা ও পদ থেকে বরখাস্তের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আয়কর হানার জের, তামিলনাড়ুর মুখ্যসচিবের পদ থেকে অপসৃত পি রামা মোহনা রাও
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement