advertisement

রেলের টিকিট বুকিংয়ে পরিবর্তিত নিয়ম, দেখে নিন এক নজরে

Last Updated:

রেলের টিকিট বুকিংয়ে পরিবর্তিত নিয়ম, দেখে নিন এক নজরে

#নয়াদিল্লি: দেশের মানুষের সুষ্ঠ রেল পরিষেবা পৌঁছে দিতে নিয়মে প্রচুর পরিবর্তন এনেছে ভারতীয় রেল ৷ লক্ষাধিক কর্মী নিয়োগের পাশাপাশি চলছে রেলের পরিকাঠামো সংস্কার ৷ সম্প্রতি তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মেও কিছু পরিবর্তন এনেছে IRCTC ৷ এক নজরে দেখে নিন সেই নয়া টিকিট বুকিংয়ের নিয়ম-
১) কয়েক মাস আগে এসি তৎকাল এবং নন এসির তৎকাল বুকিংয়ের সময় বদলায় রেল ৷ তৎকালে এসি ও নন-এসি টিকিটের বুকিং হবে আলাদা আলাদা সময়ে ৷ ট্রেনের এসি কামরার তৎকাল টিকিট বুক করা যাবে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এবং বেলা ১১টা থেকে ১২টার মধ্যে স্লিপার কোচ ও বাকি কামরার টিকিট বুকিং চলবে ৷
advertisement
২) বর্তমানে তৎকাল টিকিট বাতিল করা হলে টিকিটের ৫০ শতাংশ দাম ফেরত পাবেন যাত্রীরা ৷ শুধু তৎকাল নয় বাকি টিকিট বাতিলের ক্ষেত্রেও ৫০ শতাংশ অর্থ ফেরত পাবেন যাত্রীরা ৷
advertisement
৩) ট্রেন নির্ধারিত সময়ের থেকে তিন ঘণ্টা বা তারও বেশি দেরিতে চললে যাত্রীরা ভাড়ার পুরো দাম বা তৎকাল চার্জ রেলের কাছে দাবি করতে পারেন ৷
advertisement
৪) টিকিট বুকিংয়ের পর ট্রেনের রুট বদলে দেওয়া হলে যাত্রী রেলওয়ের কাছে ভাড়ার অর্থ বাবদ সমস্ত টাকা ফেরত চাইতে পারেন ৷
৫) রেলের অ্যাপের মাধ্যমে শুধু টিকিট কাটাই নয়, ট্রেনে ভ্রমণ করার সময় পছন্দসই খাবার থেকে হোটেল বুকিং সমস্ত ধরনের সুবিধা পাবেন যাত্রীরা ৷ ট্রেনে চেপে গন্তব্য যাওয়ার সময় লাঞ্চ-ডিনার, রিটারিয়াং রুমে থাকা, শোওয়ার জন্য বেড রোল সবই অর্ডার দেওয়া যাবে এই অ্যাপে ৷ এমনকী ট্রেনের কোচ বা বাথরুম অপরিষ্কার থাকলে এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানালে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রেলের টিকিট বুকিংয়ে পরিবর্তিত নিয়ম, দেখে নিন এক নজরে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement