advertisement

প্রবল বৃষ্টিতে জলে ভাসছে তাজমহল চত্বর

Last Updated:
#নয়াদিল্লি: কয়েক মাস আগে প্রবল ঝড়ে ভেঙে পড়েছিল তাজমহলের একাংশ। এবার প্রবল বৃষ্টিতে ভাসল তাজমহল চত্বর। গত কয়েদিন ধরে আগ্রাতে প্রবল বৃষ্টি হয়েছে। যার জেরে শহরের অনেক জায়গায় জল জমে গিয়েছে। বেহাল অবস্থা আগ্রা শহরের। এই অবস্থায় আগ্রার প্রধান আকর্ষণ তাজমহল যে রেহাই পাবে না তা অনুমেয়।
গতকাল শুক্রবার সকালে দেখা যায় তাজমহলের মূল সৌধের সামনের বিস্তীর্ণ প্রাঙ্গণ জলে থৈথৈ করছে। ফোয়ারাগুলো আলাদা করে বোঝার উপায় নেই। সবই জলের তলায় চলে গিয়েছে। সবুজ বাগানও ভ্যানিস! মাঝেমধ্যে বৃষ্টির জমা জলের মধ্যে দিয়ে উঁকি দিচ্ছে ঘাসের ডগা। গোটা চত্বর জলের তলায়। এদিকে বৃষ্টি হয়েই চলেছে। ফলে অবস্থা আরও খারাপ হবে বলেই মনে করছেন অনেকে।
advertisement
জলস্তর বেড়েই চলেছে। আকাশের মুখ ভার। তারমধ্যেই অবশ্য পর্যটকরা আসছেন তাজমহল দর্শনে। ছাতা মাথায় ফুটপাতের মত লাল পাথরের তৈরি হাঁটার পথ ধরে এগিয়ে যাচ্ছেন তাজমহলের মূল সৌধের দিকে। কিন্তু তার দু’পাশে সবুজ গালিচার যা অবস্থা তাতে তা অনায়াসে জলে ভরা খেত বলে চালিয়ে দেওয়া যায়!
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রবল বৃষ্টিতে জলে ভাসছে তাজমহল চত্বর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement