advertisement

Coronavirus| করোনা! তাজমহলও বন্ধ আজ থেকে

Last Updated:

ইতিমধ্যেই ভারতের বেশির ভাগ স্কুল, শপিংমল, সিনেমাহল-সহ বিনোদনের নানা রসদ বন্ধ করে দেওয়া হয়েছে৷ বিশ্বের দ্বিতীয় সবচেয়ে জনবহুল ভারতে জনসংখ্যা ১৩০ কোটি৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে বিপর্যস্ত বিশ্ব৷ প্রায় স্তব্ধ ভারতও৷ করোনা ঠেকাতে আজ অর্থাত্‍ মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে তাজমহলও৷ সোমবার রাতেই নোটিস জারি করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক৷
ইতিমধ্যেই ভারতের বেশির ভাগ স্কুল, শপিংমল, সিনেমাহল-সহ বিনোদনের নানা রসদ বন্ধ করে দেওয়া হয়েছে৷ বিশ্বের দ্বিতীয় সবচেয়ে জনবহুল ভারতে জনসংখ্যা ১৩০ কোটি৷ ফলে এ দেশে করোনা ছড়াতে শুরু করলে মহামারির আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা৷ তাই আগেভাগেই ব্যবস্থা৷
এখনও পর্যন্ত ভারতে ১১৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে৷ ২ জনের মৃত্যু হয়েছে৷ গোটা বিশ্বে সাড়ে ৬ হাজারের বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছে৷ ১ লক্ষ ৬৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত৷ ১৪২টি দেশ করোনা ভয়ে কাঁপছে৷
advertisement
advertisement
সোমবার বেশি রাতে পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ট্যুইটারে লেখেন, সব মনুমেন্ট, মিউজিয়াম আগামী ৩১ মার্চ পর্যন্ত থাকবে৷
তাজমহলকে রাষ্ট্রসঙ্ঘে 'ইসলামিক শিল্পের রত্ন' আখ্যা দেওয়া হয়েছে৷ গতমাসেই ভআরত সফরে এসে তাজমহল দীর্ঘ সময় কাটান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus| করোনা! তাজমহলও বন্ধ আজ থেকে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement