advertisement

কিডনির সমস্যার জেরে হাসপাতালে ভর্তি সুষমা স্বরাজ, চলছে ডায়ালিসিস

Last Updated:

কিডনির সমস্যায় ভুগছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ ট্যুইট করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন সুষমা ৷

#নয়াদিল্লি: কিডনির সমস্যায় ভুগছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ বুধবার ট্যুইট করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী ৷
বেশ কয়েকদিন ধরেই কিডনির সমস্যা নিয়ে ভুগছিলেন বিদেশমন্ত্রী ৷ নভেম্বর ৭ তারিখ তাকে এইমসে ভর্তি করা হয় ৷ বুধবার ট্যুইটারে তার শারীরিক অবস্থার অপডেট দেন তিনি ৷
ট্যুইটে তিনি লিখেছেন, ‘কিডনির সমস্যার জন্য এইমসে ভর্তি রয়েছি ৷ ডায়ালিসিস চলছে ৷ কিডনি প্রতিস্থাপনের জন্য টেস্ট চলছে ৷ ভগবাম কৃষ্ণ আমার সাহায্য করুন ৷’
advertisement
advertisement
শারীরিক অবস্থার অবনতি ঘটায় নভেম্বর মাসের ৭ তারিখ তাকে এইমসে ভর্তি করা হয় ৷  মঙ্গলবার চিকিৎসকেরা জানিয়েছে, সুষমা স্বরাজের শারীরিক অবস্থা এখন স্থীতিশিল ৷
advertisement
চিকিৎসক জীনিয়েছেন, ‘চিন্তা করার দরকার নেই ৷ শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে ৷ ফুসফুসে সংক্রমণের জন্যে আগেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ চিকিৎসা চলছে ৷ ’
চিকিৎসকেরা জানিয়েছেন, সুষমা স্বরাজের সুগার লেভেল অনেকটাই বেশি ৷
এর আগে এপ্রিল মাসে, ৬৪ বছরের সুষমা স্বরাজকে বুকে ব্যাথার কারণে হাসপাতালে ভর্তি করা হয় ৷  বেশ কয়েক সপ্তাহ তাকে হাসপাতালে ভর্তি রাখা হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কিডনির সমস্যার জেরে হাসপাতালে ভর্তি সুষমা স্বরাজ, চলছে ডায়ালিসিস
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement