advertisement

আজ রাতেই অপারেশন শেষ: সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব

Last Updated:

পাঠানকোট হামলায় শহীদ হয়েছেন সাত জন বীর ভারতীয় সেনা এবং আহত ২০ জন জওয়ান ৷ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষি ৷ শহীদদের মধ্যে রয়েছেন এয়ার ফোর্সের বিশেষ বাহিনীর ছ’জন জওয়ান এবং এনএসজি বাহিনীর একজন লেফটেন্যান্ট ৷

#নয়াদিল্লি: পাঠানকোট হামলায় শহীদ হয়েছেন সাত জন বীর ভারতীয় সেনা এবং আহত ২০ জন জওয়ান ৷ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষি ৷ শহীদদের মধ্যে রয়েছেন এয়ার ফোর্সের বিশেষ বাহিনীর ছ’জন জওয়ান এবং এনএসজি বাহিনীর একজন লেফটেন্যান্ট ৷
পাঠানকোটে জঙ্গিদের হামলার পর কেটে গিয়েছে প্রায় ৪০ ঘণ্টা ৷ তারপরেও জঙ্গিমুক্ত নয় পাঠানকোট এয়ারবেস ৷ এদিন বিকেলে পাঠানকোটের পরিস্থিতি সম্পর্কে জানাতে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ৷ সেখানে তিনি জানান, ভারতীয় জওয়ানরা বীরত্বের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করছে ৷ বিমানঘাঁটির কোনওরকম ক্ষতি হয়নি ৷ সেনার সাজে গুরুদাসপুরের এসপি অপহরণ করেছিল জঙ্গিরা ৷ সামান্য আঘাত পেলেও গুরুদাসপুরে এসপি এখন মুক্ত বলে জানান তিনি ৷ সাংবাদিকদের স্বরাষ্ট্রসচিব বলেন, ‘২ জানুয়ারি ভারতে ঢোকে জঙ্গিরা ৷ সে ব্যাপারে গোয়েন্দারা আগাম সতর্ক করেছিলেন ৷ ’এর জন্যই জঙ্গিদের শুরুতেই আটকানো সম্ভব হয়েছে বলেও জানান তিনি ৷  স্বরাষ্ট্র সচিব বৈঠকে এই তথ্যও সম্বন্ধেও অবহিত করেন যে, জীবিত জঙ্গিদের কোণঠাসা করে ফেলেছে এনএসজি জওয়ানরা ৷ এদিন রাতের মধ্যেও অপারেশন শেষ হয়ে যাবে বলে আশাবাদী রাজীব মহর্ষি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আজ রাতেই অপারেশন শেষ: সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement