advertisement

Rajeev Kumar Case in Supreme Court: রাজীব কুমারকে হেফাজতে পাবে সিবিআই? আগামিকাল সুপ্রিম কোর্টে মামলার শুনানি

Last Updated:

সারদা কাণ্ডের তদন্তে রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য গত বছরের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল সিবিআই৷

#দিল্লি: একদিকে কয়লা পাচার কাণ্ডে মঙ্গলবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সাংসদ পত্নী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করার কথা সিবিআই-এর৷ একই সঙ্গে সারদা কাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার এবং আইপিএস অফিসার রাজীব কুমারকে হেফাজতে নিয়ে সিবিআই জেরা করতে পারবে কি না, সেই মামলাও মঙ্গলবারই শুনানির জন্য উঠবে সুপ্রিম কোর্টে৷
সারদা কাণ্ডের তদন্তে রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য গত বছরের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল, সারদা কাণ্ডের তদন্তে যথাযথ সহযোগিতা করছেন না রাজীব কুমার৷
সারদা মামলায় রাজ্যের বিশেষ তদন্তকারী দলের প্রধান ছিলেন রাজীব কুমার৷ সেই সূত্রেই এই কাণ্ডে তাঁকে জেরা করা প্রয়োজন বলে বার বার দাবি করেছে সিবিআই৷ এর আগে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ২০১৯ সালে শিলংয়ে সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন রাজীব কুমার৷ কিন্তু তার পরেও সারদা কাণ্ডে আরও তথ্য পেতে রাজীব কুমারকে জেরা করা প্রয়োজন বলেই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rajeev Kumar Case in Supreme Court: রাজীব কুমারকে হেফাজতে পাবে সিবিআই? আগামিকাল সুপ্রিম কোর্টে মামলার শুনানি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement