advertisement

Supreme Court on Divorce Case: ১৪ মাস আগে বিয়ে, ৫ কোটি খোরপোশ চাইলেন স্ত্রী! শুনেই কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

Last Updated:

ওই মহিলার স্বামী পেশায় একজন ইঞ্জিনিয়ার৷ তিনি স্ত্রীর সঙ্গে রফা করার জন্য ৩৫ লক্ষ টাকা দিতে রাজি হয়েছিলেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মাত্র ১৪ মাস আগে বিয়ে হয়েছে৷ আর সেই বিয়ে হয়েছে৷ আর সেই বিয়ে ভাঙতেই স্বামীর থেকে ৫ কোটি টাকা খোরপোশ দাবি করলেন স্ত্রী৷ স্ত্রীর এমন আকাশচ দাবি শুনে বিস্ময় প্রকাশ করল সুপ্রিম কোর্ট৷
শুধু তাই নয়, ওই মহিলা যদি ৫ কোটি টাকা খোরপোশের দাবিতে অনড় থাকেন তাহলে কড়া নির্দেশ দেওয়ার হুঁশিয়ারিও দিল সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালার নেতৃত্বাধীন বেঞ্চ৷
জানা গিয়েছে, ওই মহিলার স্বামী পেশায় একজন ইঞ্জিনিয়ার৷ তিনি স্ত্রীর সঙ্গে রফা করার জন্য ৩৫ লক্ষ টাকা দিতে রাজি হয়েছিলেন৷ যদিও ওই মহিলা ৫ কোটি টাকার দাবিতে অনড় থাকেন৷ ওই মহিলার আইনজীবী অবশ্য দাবি করেন, সমঝোতার সময় তাঁর মক্কেল ৫ কোটি টাকার দাবি থেকে সরে এসেছিলেন৷
advertisement
advertisement
বিচারপতি পারদিওয়ালা অবশ্য মহিলার স্বামীর আইনজীবীর উদ্দেশ্যে বলেন, আপনার মক্কেল যদি তাঁর স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করেন তাহলে ভুল করবেন৷ ওনার চাহিদা গগনচুম্বী৷ ওনাকে আপনারা আটকে রাখতে পারবেন না৷ আদালত স্পষ্টই জানায়, ৫ কোটি টাকার দাবি অবাস্তবিক এবং এই দাবি থেকে সরে না আসলে তার প্রতিক্রিয়া আদালতের নির্দেশের উপর পড়বে৷
advertisement
ওই দম্পতিকে ফের একবার রফাসূত্রে পৌঁছতে সুপ্রিম কোর্টের মেডিয়েশন সেন্টারে যাওয়ার নির্দেশ দেন দুই বিচারপতি৷ ৫ কোটি টাকার দাবি নিয়ে ওই মহিলাকেও সতর্ক করে দিয়েছে শীর্ষ আদালত৷
বিচারপতি পারদিওয়ালা বলেন, আমরা জানতে পেরেছি বিয়ে ভাঙার জন্য স্ত্রী ৫ কোটি টাকা চাইছেন৷ এই দম্পতির বিয়েও হয়েছে মাত্র বছর খানেক আগে৷ এটাই যদি স্ত্রীর অবস্থান হয়ে থাকে তাহলে আমরা হয়তো এমন নির্দেশ দিতে বাধ্য হব যা ওনার ভাল লাগবে না৷ আমরা ওই স্ত্রীকে বাস্তবসম্মত দাবি জানানোর পরামর্শ দিচ্ছি এবং এই আইনি প্রক্রিয়াকে দ্রুত শেষ করতে বলছি৷
advertisement
ওই দম্পতিকে ৫ অক্টোবরের আগে সুপ্রিম কোর্টের মেডিয়েশন সেন্টারে হাজির হওয়ার নির্দেশও দিয়েছেন দুই বিচারপতি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on Divorce Case: ১৪ মাস আগে বিয়ে, ৫ কোটি খোরপোশ চাইলেন স্ত্রী! শুনেই কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
  • সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!

  • তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা

  • লোকভবনে অনুষ্ঠিত হল রাজ্যপালের শপথগ্রহণ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement