advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশে কাঠুয়া মামলা ফিরল পাঠানকোট আদালতে, প্রতিদিন শুনানি

Last Updated:

কাঠুয়া গণধর্ষণ কাণ্ডের বিচার হবে এবার পঞ্জাবের পাঠানকোট আদালতে ৷ সোমবার সুপ্রিম কোর্ট থেকে পাঠানকোঠ আদালতে এই মামলাটি স্থানান্তরিত হয় ৷

#নয়াদিল্লি: কাঠুয়া গণধর্ষণ কাণ্ডের বিচার হবে এবার পঞ্জাবের পাঠানকোট আদালতে ৷ সোমবার সুপ্রিম কোর্ট থেকে পাঠানকোঠ আদালতে এই মামলাটি স্থানান্তরিত হয় ৷ একইসঙ্গে এই মামলার শুনানি হবে রোজ ৷ এমনটাই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ ৷ এই মামলার শুনানি ক্যামেরাতে রেকর্ড করা হবে সম্পূর্ণ ৷
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের অধীনে নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এই মামলায় যাতে বিন্দুমাত্র দেরি না হয় ৷ সেই কারণেই এই মামলার শুনানি রোজ হবে ৷ পাশাপাশি মামলাটির শুনানি চলাকালিন নির্যাতিতার পরিবার, প্রত্যক্ষদর্শী এবং আইনজীবীদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি, সিবিআইকেও এই মামলার তদন্তের জন্য কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট ৷
advertisement
তবে, কাঠুয়া গণধর্ষণ কাণ্ডের মামলার বিচার কোথায় হবে ? সেই নিয়ে দ্বন্দ্ব ছিলই ৷ পাঠানকোট আদালতের পাশাপাশি উঠে আসে উধামপুর, জম্মু, রামবান এবং সাম্ভা আদালতের নামও ৷  নিরপেক্ষ বিচারের জন্য নির্যাতিতার পরিবারের এবং অভিযুক্তরা পাঠানকোট আদালতে মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানায় ৷
advertisement
অপরদিকে, মেয়ের শাস্তির অপেক্ষায় আতঙ্কে দিন গুনছেন নির্যাতিতার পরিবার ৷ দিনের পর দিন মাদক খাইয়ে ধর্ষণ ৷ ক্ষুধার্ত, মৃতপ্রায় মেয়েটিকে গলায় ফাঁস দিয়ে হত্যার আগেও রেয়াত করা হয়নি ৷ নিজেদের লালসা মেটাতে মেরে ফেলার আগেও আবার ধর্ষণ করা হয়েছে তাকে ৷ দিল্লির থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটি ছোট্ট ফ্ল্য়াটের মেঝেতে শুয়ে বারবার জ্ঞান হারাচ্ছিলেন কাঠুয়ার ধর্ষিত ৮ বছরের মেয়ের মা ৷ তবে, আতঙ্কে এখন নিজের বাড়ি ছেড়েছেন নির্যাতিতার পরিবার ৷ তাদেরকে হুমকি দেওয়া হয়েছে বলে উচ্চ আদালতে মামলা দায়ের করে নির্যাতিতার পরিবার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সুপ্রিম কোর্টের নির্দেশে কাঠুয়া মামলা ফিরল পাঠানকোট আদালতে, প্রতিদিন শুনানি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement