advertisement

Sabarimala Verdict: শবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলারা প্রবেশ করবেন? আজ রায় সুপ্রিম কোর্টে

Last Updated:

২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর ৪:১ সংখ্যাগরিষ্ঠতায় কেরলে সবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের (ঋতুমতী মহিলা) প্রবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে৷

#নয়াদিল্লি: কেরলের শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার রয়েছে কিনা, তা নিয়ে আজ অর্থাত্‍ বৃহস্পতিবার রায় দেবে সুপ্রিম কোর্ট৷ গত বছর সেপ্টেম্বরে শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে সব বয়সের মহিলাদের প্রবেশের অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ের পুনর্বিবেচনার জন্য ৬৫টি রিভিউ পিটিশন দাখিল করা হয় শীর্ষ আদালতে৷
সেই রিভিউ পিটিশনগুলি গ্রহণ করে আদালত৷ এবং তার শুনানির সিদ্ধান্ত নেয়৷ ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর ৪:১ সংখ্যাগরিষ্ঠতায় কেরলে সবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের (ঋতুমতী মহিলা) প্রবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে৷ ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে এই পুনর্বিবেচনা মামলার শুনানি শেষ হয়৷ সে দিন মামলাযর রায় সংরক্ষিত রাখে সুপ্রিম কোর্ট৷
advertisement
দু মাসের 'মণ্ডলম' পর্ব শেষে ১৬ নভেম্বর ফের দর্শনার্থীদের জন্য খোলা হচ্ছে সবরীমালা মন্দির৷ তার ঠিক দু দিন আগে রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট৷ রায়দানের পর যাতে কোনও রকম অশান্তি না-হয়, তার জন্য সবরীমালা মন্দিরে ২ হাজার ৫০০ পুরুষ ও মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে৷
advertisement
পশ্চিমঘাট পর্বতমালায় ৯১৪ মিটার উপরে আয়াপ্পার মন্দির সবরীমালা দক্ষিণ ভারতে অন্যতম তীর্থস্থান৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sabarimala Verdict: শবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলারা প্রবেশ করবেন? আজ রায় সুপ্রিম কোর্টে
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement