advertisement

Bilkis Bano Case: প্রতারণা করে সাজাপ্রাপ্তদের মুক্তি, বিলকিস কাণ্ডে শীর্ষ আদালতে প্রশ্নের মুখে গুজরাত সরকার

Last Updated:

গুজরাত সরকারের ভূমিকা্ নিয়ে প্রশ্ন তুলে দিয়ে শীর্ষ আদালত আরও জানিয়েছে, তথ্য গোপন করে এবং প্রতারণামূলক উপায় অবলম্বন করে সাজাপ্রাপ্তদের মুক্তি দেওয়া হয়েছিল হয়েছিল৷

বিলকিস বানোর উপর নির্যাতনকারীদের জেলে ফেরাতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ ছবি- পিটিআই
বিলকিস বানোর উপর নির্যাতনকারীদের জেলে ফেরাতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ ছবি- পিটিআই
নয়াদিল্লি: বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডের মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল গুজরাত সরকার৷ বিলকিস বানো গণধর্ষণকাণ্ডে ১১ জন সাজাপ্রাপ্তকে মুক্তি দেওয়ার যে সিদ্ধান্ত গুজরাত সরকার নিয়েছিল, সেই সিদ্ধান্তকে খারিজ করে দিল শীর্ষ আদালত৷ অবিলম্বে ওই ১১ জনকে জেলে ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ দু সপ্তাহের মধ্যে প্রত্যেককে আত্মসমর্পণ করতে বলা নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷
শুধু তাই নয়, গুজরাত সরকারের ভূমিকা্ নিয়ে প্রশ্ন তুলে দিয়ে শীর্ষ আদালত আরও জানিয়েছে, তথ্য গোপন করে এবং প্রতারণামূলক উপায় অবলম্বন করে সাজাপ্রাপ্তদের মুক্তি দেওয়া হয়েছিল হয়েছিল৷ ২০২২ সালের মে মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রাস্তোগির (বর্তমানে অবসরপ্রাপ্ত) দেওয়া নির্দেশের ভিত্তিতেই বিলকিস বানো গণধর্ষণকাণ্ডে ১১ সাজাপ্রাপ্তকে মুক্তি দিয়েছিল গুজরাত সরকার৷ এ দিন সেই নির্দেশও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ৷ পাশাপাশি শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে, কেন সাজাপ্রাপ্তদের মুক্তির নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য আদালতে আবেদন করল না গুজরাত সরকার?
advertisement
সুপ্রিম কোর্ট এ দিন বলে, ‘তথ্য গোপন করে এবং বিভ্রান্তিকর কিছু তথ্য দিয়ে এক সাজাপ্রাপ্ত মুক্তির নির্দেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল৷ কিন্তু এই আদালত থেকে সাজাপ্রাপ্তদের মুক্তির কোনও নির্দেশ দেওয়া হয়নি৷ যা হয়েছে, সেটা প্রতারণা৷’
advertisement
advertisement
২০২২ সালের ১৫ অগাস্ট বিলকিস বানো ধর্ষণকাণ্ডে ১১ জন সাজাপ্রাপ্তকে জেল থেকে মুক্তি দেয় গুজরাত সরকার৷ একটি প্রায় বাতিল হয়ে যাওয়া আইনকে অস্ত্র করে এই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়৷ গুজরাত সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে গোটা দেশে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল৷
২০০২ সালে গুজরাত হিংসার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সাত জন সদস্যকে হত্যার অভিযোগে সাজাপ্রাপ্ত ছিল এই ১১ জন আসামী৷ গুজরাত সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সু়প্রিম কোর্টের দ্বারস্থ হন বিলকিস বানো৷ এ দিন রায় দিতে গিয়ে বিচারপতি বি ভি নাগরথানা এবং উজ্জ্বল ভুঞা স্পষ্ট জানিয়েছেন, ওই সাজাপ্রাপ্তদের মুক্তি দেওয়ার কোনও ক্ষমতা গুজরাত সরকারের নেই৷
advertisement
বিচাপতিরা জানান,’ গুজরাত সরকারের এই সিদ্ধান্তে আইনের শাসন ভঙ্গ হয়েছে৷ কারণ গুজরাত সরকারের হাতে এই ক্ষমতা নেই, তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে৷ এর ভিত্তিতে মুক্তির সিদ্ধান্তকে খারিজ করে দেওয়া উচিত৷’
শীর্ষ আদালত আরও জানায়, ‘সাজাপ্রাপ্তদের প্রতি গুজরাত সরকার নমনীয় মনোভাব দেখিয়েছে৷ এই আশঙ্কা থেকেই এই মামলার বিচার প্রক্রিয়া গুজরাতের বাইরে চালানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bilkis Bano Case: প্রতারণা করে সাজাপ্রাপ্তদের মুক্তি, বিলকিস কাণ্ডে শীর্ষ আদালতে প্রশ্নের মুখে গুজরাত সরকার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement