advertisement

SC Hearing on RG Kar case : ‘আরজি কর নিয়ে ছবি বন্ধের নির্দেশ দেওয়া হোক’! নির্যাতিতার আইনজীবীর আর্জি, কী জানালেন বিচারপতি

Last Updated:

RG Kar case in Supreme court:শুরুতেই ফের উঠে এল সোশ‍্যাল মিডিয়ায় ঘুরতে থাকা নির্যাতিতার ছবির প্রসঙ্গ। সেইসঙ্গে আরজি কর নিয়ে স্বল্পদৈর্ঘের ছবি বানানো হয়েছে। সেই ছবি বন্ধের নির্দেশ দেওয়ারও আবেদন জানান নির্যাতিতার পরিবারের আইনজীবী।

‘আরজি কর নিয়ে ছবি বন্ধের নির্দেশ দেওয়া হোক’! নির্যাতিতার আইনজীবীর আর্জি, কী জানালেন বিচারপতি
‘আরজি কর নিয়ে ছবি বন্ধের নির্দেশ দেওয়া হোক’! নির্যাতিতার আইনজীবীর আর্জি, কী জানালেন বিচারপতি
নয়াদিল্লি: শুরু হল আরজি কর মামলার শুনানি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বসল। দুপুর ২ টে শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে প্রায় ৪.১৫ নাগাদ শুরু হয়। সুপ্রিম কোর্টে আজকের শুনানিতেই নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করেন আইনজীবী বৃন্দা গ্রোভার৷
শুরুতেই ফের উঠে এল সোশ‍্যাল মিডিয়ায় ঘুরতে থাকা নির্যাতিতার ছবির প্রসঙ্গ। সেইসঙ্গে আরজি কর নিয়ে স্বল্পদৈর্ঘের ছবি বানানো হয়েছে। সেই ছবি বন্ধের নির্দেশ দেওয়ারও আবেদন জানান নির্যাতিতার পরিবারের আইনজীবী।
advertisement
advertisement
প্রসঙ্গত, আরজি কর নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি বানানো হয়েছে। নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারের আর্জি, ওই ছবিটি বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। যদিও প্রধান বিচারপতি জানান, ওই ছবিটি বন্ধের নির্দেশ দিতে হলে শুনানির প্রয়োজন রয়েছে।
সেইসঙ্গে আইনজীবী বৃন্দা গ্রোভার জানালেন সোশ্যাল মিডিয়ায় এখনও একাধিক পোস্ট ঘুরছে সেখানে নির্যাতিতার ছবি এবং নাম ঘুরছে। এবিষয়ে আরও কড়া নজরদারি করারজন‍্য একজন নোডাল পার্সনকে নিয়োগ করার আবেদন জানান তিনি। যার কাছে পরিবারের তরফে আবেদন করা যাবে এ ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট আসলে যাতে তাঁরা দেখেন।
advertisement
সলিসিটর জেনারেলকে বলেন প্রধান বিচারপতি আপনারা কথা বলুন স্বরাষ্ট্র বা অন্য মন্ত্রকের সঙ্গে যাতে একজন নোডাল অফিসার নিয়োগ করা যায়। তথ্যপ্রযুক্তি মন্ত্রক সেটা নিয়োগ করবে জানান সলিসিটর জেনারেল। তথ্যপ্রযুক্তি মন্ত্রক এ ধরনের বিষয়ে কোনও গাইডলাইন তৈরি করা যায় কিনা দেখবেন, নির্দেশ দিলেন প্রধান বিচারপতি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
SC Hearing on RG Kar case : ‘আরজি কর নিয়ে ছবি বন্ধের নির্দেশ দেওয়া হোক’! নির্যাতিতার আইনজীবীর আর্জি, কী জানালেন বিচারপতি
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement