কাটল না জট, ১৯ মে মোদির বায়োপিকে নিষেধাজ্ঞা বহাল
Last Updated:
উল্লেখ্য, ১৯ মে লোকসভা ভোটের শেষ পর্ব ৷
#নয়াদিল্লি: কাটল না মুক্তি জট। এখনই রিলিজ করছে না প্রধানমন্ত্রীর বায়োপিক। সোমবার আদালতে ছবিটির বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল ৷ এরপরই এই নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷ ১৯ মে পর্যন্ত ছবিটিতে নিষেধাজ্ঞা বহাল রাখল সুপ্রিম কোর্ট ৷ উল্লেখ্য, ১৯ মে লোকসভা ভোটের শেষ পর্বের ভোটদান ৷
দিল্লি এবং বম্বে হাইকোর্ট ছবি মুক্তির অনুমতি দিয়েছিল। তবু কাটল না পিএম নরেন্দ্র মোদি ছবির মুক্তি জট। বম্বে হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে নির্বাচন পর্যন্ত ছবি মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে বিশেষ আবেদন করেন রিপাব্লিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট সতীশ গায়কোয়াড। এদিনের নির্দেশের পর নিশ্চিত কোনওভাবেই ১৯ মে এর আগে মুক্তি পাচ্ছে না মোদির বায়োপিক।
advertisement
শীর্ষ আদালতে জমা পড়া আবেদনে বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে মোদির বায়োপিক, (লোকসভা নির্বাচনের আগে) ভোটারদের প্রভাবিত করতেই ছবি মুক্তি ৷ বম্বে হাইকোর্ট সবদিক খতিয়ে না দেখেই ছবি মুক্তির নির্দেশ দিয়েছে ৷
advertisement
ছবির নির্মাতারা যদিও কোনও অভিযোগ মানতে নারাজ। পর্দার মোদি বিবেক ওবেরয়ের দাবি, পিএম মোদি বিজেপির প্রোপাগান্ডা ছবি নয়। নরেন্দ্র মোদিকে লার্জার দ্যান লাইফ হিসেবে পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেই দাবিও উড়িয়ে দিয়েছেন অভিনেতা।
advertisement
নির্মাতারা যাই বলুন না কেন, মোদির বায়োপিক প্রসঙ্গে সরব বিরোধীরা। তবে এদিনের নির্দেশের পর খুশি বিরোধীরা ৷ ১৯ মে পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকার অর্থ লোকসভা ভোট সম্পন্ন হওয়ার আগে কোনওভাবেই মুক্তি পাচ্ছে না মোদির বায়োপিক ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 22, 2019 2:25 PM IST








