advertisement

এইমস-এ চিকিত্‍সা হবে কাশ্মীরের বামনেতা তারিগামির, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট৷ জম্মু-কাশ্মীরের সিপিআইএম নেতা মহম্মদ ইউসুফ তারিগামিকে দিল্লির এইমস-এ চিকিত্‍সা করা হবে৷

#নয়াদিল্লি: সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট৷ জম্মু-কাশ্মীরের সিপিআইএম নেতা মহম্মদ ইউসুফ তারিগামিকে দিল্লির এইমস-এ চিকিত্‍সা করা হবে৷ শ্রীনগরে গৃহবন্দি রয়েছেন তারিগামি৷ সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে দিল্লিতে এনে এইমস-এ এনে চিকিত্‍সা হবে৷
৩৭০ ধারা বিলোপের পর থেকেই তারিগামিকে গৃহবন্দি করা হয়৷ সম্প্রতি কাশ্মীরে গিয়ে তারিগামির সঙ্গে দেখা করেন ইয়েচুরি৷ কাশ্মীর থেকে ফিরেই সুপ্রিম কোর্টে ইয়েচুরি আবেদন করেন, তারিগামির চিকিত্‍সার ব্যবস্থা করা হোক এইমস-এ৷ শীর্ষ আদালতে ইয়েচুরি জানিয়েছিলেন, অসুস্থ বামনেতার চিকিত্‍সার প্রয়োজন রয়েছে৷ এর আগে অ্যাটর্নি জেনারেল দাবি করেছিলেন, বামনেতা তারিগামি দরকারি চিকিত্‍সা পাচ্ছেন৷
advertisement
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর ‌নেতৃত্বের বেঞ্চ জানিয়েছে, 'পর্যবেক্ষণ থেকে মনে হচ্ছে সিপিআইএম নেতা ইউসুফ তারিগামির উন্নত চিকিৎসার প্রয়োজন। তাঁকে শ্রীনগর থেকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হবে।'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এইমস-এ চিকিত্‍সা হবে কাশ্মীরের বামনেতা তারিগামির, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement