advertisement

Sulabh toilets: তাঁর হাতেই শুরু সুলভ শৌচালয়, দিল্লিতে প্রয়াত সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক

Last Updated:
দিল্লি: ভারতে সুলভ শৌচালয়ের শুরুটা হয়েছিল তাঁরই হাত দিয়ে৷ প্রয়াত হলেন সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা এবং সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক৷ দিল্লির একটি হাসপাতালে ৮০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷
advertisement
সুলভ ভারতে প্রায় সাড়ে পাঁচ কোটি সরকারি শৌচালয় তৈরি করেছে৷ এর পাশাপাশি বাড়িতে ব্যবহারের জন্যও প্রায় দেড় কোটি শৌচালয় তৈরি করেছে এই সংস্থা৷
শৌচালয় তৈরির পাশাপাশি ভারতে মানব শ্রম ব্যবহার করে মানুষের বর্জ্য পরিষ্কার বন্ধ করতেও দীর্ঘ দিন আন্দোলন করেছেন বিন্দেশ্বর পাঠক৷ এই ধরনের বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে মানুষের ব্যবহার বন্ধ করতে একাধিক আইন পাস করা হয়েছে৷ কিন্তু অনেক জায়গায় এখনও মানব শ্রম ব্যবহার করেই এই কাজ করানো হচ্ছে৷ ভুর্গভস্থ নিকাশি নালায় নেমেও অনেকে খালি হাতে কোনও রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বর্জ্য পরিষ্কার করেন বহু শ্রমিক৷ বিন্দেশ্বর পাঠকের মতে, যে কোনও মানুষের কাছেই এমন কাজ অপমানজনক৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sulabh toilets: তাঁর হাতেই শুরু সুলভ শৌচালয়, দিল্লিতে প্রয়াত সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement