advertisement

'ইয়েস স্যর' নয়, গুজরাতে স্ক‌ুলে টিচার নাম ডাকলে বলতে হবে 'জয় ভারত'

Last Updated:

গুজরাত স্কুল বোর্ড জানিয়ে দিয়েছে, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীকেই স্কুলে হাজিরার সময় 'জয় হিন্দ' বা 'জয় ভারত' বলতে হবে৷ গুজরাতের প্রতিটি জেলায় শিক্ষা আধিকারিকদের ২০১৯ সালের ১ জানুয়ারি থেকেই নয়া নিয়ম লাগু করার নির্দেশ দিয়েছেন৷

#গান্ধীনগর: নতুন বছরে স্কুল পড়ুয়াদের জন্য নয়া ফরমান জারি করল গুজরাত সরকার৷ স্কুল পড়ুয়ারা হাজিরার সময় আর ইয়েস স্যর, প্রেজেন্ট স্যর বলতে পারবে না৷ শিক্ষক নাম ডাকলেই বলতে হবে, 'জয় হিন্দ' বা 'জয় ভারত'৷
গুজরাত স্কুল বোর্ড জানিয়ে দিয়েছে, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীকেই স্কুলে হাজিরার সময় 'জয় হিন্দ' বা 'জয় ভারত' বলতে হবে৷ গুজরাতের প্রতিটি জেলায় শিক্ষা আধিকারিকদের ২০১৯ সালের ১ জানুয়ারি থেকেই নয়া নিয়ম লাগু করার নির্দেশ দিয়েছেন৷ রাজ্যের প্রতিটি সরকারি ও বেসরকারি স্কুলে এই নিয়ম পয়লা জানুয়ারি থেকেই চালু হয়ে যাচ্ছে৷
advertisement
আমেদাবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় অধিবেশনে এই বদল নিয়ে আলোচনা হয়েছিল৷ তারপরেই গুজরাতের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্র সিন চুড়াসামা এই বিষয়টি নিয়ে বৈঠক করেন৷ নোটিশে বলা হয়েছে, হাজিরার সময় স্কুল পড়ুয়ারা জয় হিন্দ বা জয় ভারত বললে, জাতীয়তাবাদে উদ্ব‌ুদ্ধ হবে৷ ছোট থেকেই তাদের মধ্যে দেশপ্রেম জাগবে৷ গুজরাত শিক্ষা দফতরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার৷
advertisement
advertisement
গুজরাত সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি নেতা মাজিদ মেমনের কথায়, 'এই ধরনের উদ্যোগ দেশপ্রেম জাগাতে বিশেষ সাহায্য করে না৷ দেশপ্রেম আসে মনের ভিতর থেকে৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'ইয়েস স্যর' নয়, গুজরাতে স্ক‌ুলে টিচার নাম ডাকলে বলতে হবে 'জয় ভারত'
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement